Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

1 year ago

Narendra Modi :কংগ্রেস আমলে সব কিছুতেই তোষণ ছিল : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি :  কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "কংগ্রেসের কাছ থেকে 'সবকা সাথ, সবকা বিকাশ' আশা করা বড় ভুল হবে। এটি তাদের চিন্তার বাইরে এবং এটি তাদের রোডম্যাপের সঙ্গেও খাপ খায় না, কারণ পুরো দলটি শুধুমাত্র একটি পরিবারের জন্য উত্সর্গীকৃত। কংগ্রেসের মডেলে পরিবারই সর্বাগ্রে।"

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপনে বৃহস্পতিবার রাজ্যসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "রাষ্ট্রপতির ভাষণটি ছিল অনুপ্রেরণামূলক, কার্যকরী এবং আমাদের সকলকে সামনের পথ দেখায়।" প্রধানমন্ত্রী আরও বলেছেন, "দেশবাসী আমাদের উন্নয়নের মডেল পরীক্ষা করেছে, বুঝেছে এবং সমর্থন করেছে। আমাদের উন্নয়নের মডেল হল- 'দেশ সর্বাগ্রে'।" প্রধানমন্ত্রীর কথায়, "কংগ্রেস আমলে সব কিছুতেই তোষণ ছিল। এটা ছিল তাদের রাজনীতি করার পদ্ধতি।" প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেছেন, "২০১৪ সালের পর, ভারত শাসনের একটি বিকল্প মডেল পেয়েছিল। এই মডেলটি তোষণের দিকে নয়, বরং সন্তুষ্টির উপর দৃষ্টি নিবদ্ধ করে।"

You might also like!