Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Foundation day of Congress : ১৩৮ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল কংগ্রেস, খাড়গে বললেন ভারতের মৌলিক নীতি হামলার শিকার

congress celebrates 138 foundation day
congress celebrates 138 foundation day

 

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর : কংগ্রেস বুধবার ১৩৮ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল। এদিন সকালে দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে জড়ো হন সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, সলমন খুরশিদ, কে সি বেণুগোপাল-সহ শীর্ষ কংগ্রেস নেতৃত্ব। দলের সদর দফতরে ১৩৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দলীয় পতাকা উত্তোলন করা হয়।

দলীয় পতাকা উত্তোলনের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ভারতের মৌলিক নীতিগুলি প্রতিনিয়ত আক্রমণের শিকার হচ্ছে। সমগ্র দেশে ঘৃণা ছড়ানো হচ্ছে। মূল্যস্ফীতি, বেকারত্বের কারণে মানুষ কষ্টে থাকলেও সরকারের কোনও খেয়াল নেই।

মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, আমাদের যুব সমাজ, মহিলা, বুদ্ধিজীবীদের অন্তর্ভুক্ত করতে হবে কংগ্রেসে এবং ইতিমধ্যেই রাহুল গান্ধীর ভারত জোড়া যাত্রার মাধ্যমে তা শুরু হয়েছে। এটাই আমাদের প্রতিদ্বন্দ্বীদের দুর্বল করেছে। আমরা জনগণকে এই যাত্রায় যোগ দেওয়ার আহ্বান জানাই। খাড়গে আরও বলেছেন, বর্তমানে ভারত এগিয়েছে, কারণ দলিত, দরিদ্রদের শৃঙ্খল ভাঙার সাহস দেখিয়েছে কংগ্রেস... গণতন্ত্রকে শক্তিশালী রাখতে পন্ডিত জওহরলাল নেহেরু তাঁর মন্ত্রিসভায় ৫ জন অ-কংগ্রেস মন্ত্রী নিযুক্ত করেছিলেন। এটাই সবাইকে সঙ্গে নিয়ে চলার নীতি প্রদর্শন করে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…