Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Yogi Adityanath: অযোধ্যার রামমন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী যোগী

Yogi Adityanath
Yogi Adityanath

 

অযোধ্যা, ২৯ জানুয়ারি  : উত্তরপ্রদেশের অযোধ্যায় রামমন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার সকালে যোগী প্রথমে গোরক্ষনাথ মন্দিরে রুদ্রাভিষেক ও যজ্ঞ করেন। তারপর তিনি অযোধ্যায় রামমন্দিরে পৌঁছে রামলালার দর্শন করেন। মন্দিরে পুজো দেওয়ার পর তিনি মন্দির প্রাঙ্গণে ভক্তদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেসম্পর্কে খোঁজখবর নেন। ভক্তদের যাতে মন্দিরে কোনওরকম অসুবিধার মধ্যে না পড়তে হয় সেব্যাপারে দেখবার জন্য পুলিশ-প্রশাসনকে নির্দেশ দেন যোগী।

এছাড়াও ভক্তরা যাতে মন্দিরে সুশৃঙ্খলভাবে এসে প্রসাদ গ্রহণ করেন সে ব্যাপারে যথাযথ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী যোগী। উল্লেখ্য, গত ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সম্পন্ন হয়। তারপর দিন থেকেই ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…