
নয়াদিল্লি, ১৮ মে : উত্তর-পূর্ব দিল্লিতে আগুন ধরে গেল চলন্ত একটি গাড়িতে। সোমবার সকালে উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরা মেট্রো স্টেশনের কাছে একটি চলন্ত গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। চালক সময়মতো বেরিয়ে যাওয়ায় প্রাণে বেঁচে গিয়েছেন। পুলিশ জানিয়েছে, চালক গাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। পুরো গাড়িটি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে; দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
