Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Bihar : বিহারের সিওয়ানে বিষমদ খেয়ে মৃত ৩, হাসপাতালে চিকিৎসা চলছে ৭ জনের

Bihar
Bihar

 

পাটনা, ২৩ জানুয়ারি : বিহারে ফের বিষমদ খেয়ে প্রাণহানি, এবার বিহারের সিওয়ান জেলায় বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। পেটের ব্যথা ও অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭ জন। সিওয়ানের লাকারি নবীগঞ্জের ঘটনা। সিওয়ানের জেলাশাসক অমিত কুমার পান্ডে বলেছেন, বিষমদ কাণ্ডে এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় পেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এক ব্যক্তিকে। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এ ছাড়া, অন্য এক জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান বলে জানিয়েছে পুলিশ। পরে আরও একজনের হয়েছে। মৃতেরা হলেন, জনক বিন ওরফে জনক প্রসাদ এবং নরেশ বিন। তৃতীয় জনের নাম এখনও জানা যায়নি।

সিওয়ানের জেলাশাসক অমিত কুমার পান্ডে বলেছেন, সিওয়ানের লাকারি নবীগঞ্জে বিষমদ খেয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। ৭ জনের চিকিৎসা চলছে। অটোপসির পরই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। বিষমদ কাণ্ডে এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…