Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Jammu and Kashmir: ডোডা-সহ কাশ্মীরের বিভিন্ন জেলায় তুষারধসের সম্ভাবনা, জারি করা হয়েছে সতর্কতা

Jammu and Kashmir (File Picture)
Jammu and Kashmir (File Picture)

 

শ্রীনগর, ১ ফেব্রুয়ারি: জম্মু ও কাশ্মীরের ডোডা, গান্ডেরবাল-সহ বিভিন্ন জেলায় তুষারধসের সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যেই এই তুষারধসের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও পুঞ্চ, বারামুল্লা, বান্দিপোরা ও কুপওয়ারা জেলাতেও তুষারধসের সতর্কতা জারি করা হয়েছে। মাঝারি পর্যায়ের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।

আগামী ২৪ ঘন্টার মধ্যে ডোডা এবং গান্ডেরবাল জেলায় যথাক্রমে ২,৮০০ এবং ৩,৫০০ মিটারের উঁচু অঞ্চলে মাঝারি পর্যায়ের তুষারধসের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পুঞ্চ, বারামুল্লা, বান্দিপোরা ও কুপওয়ারা জেলায় ২৪০০ মিটারের উঁচু অঞ্চলে তুষারধস হতে পারে। ওই সমস্ত অঞ্চলে বসবাসকারী মানুষজনকে সতর্ক করা হয়েছে।

উপর্যুপরি তুষারপাতের সৌজন্যে এই মুহূর্তে বরফের চাদরে ঢাকা পড়েছে গুলমার্গ, চারিদিকে শুধু বরফ আর বরফ। বুধবার রাতেই এই মরসুমের প্রথম তুষারপাত হয়েছে শ্রীনগরে, যদিও তা স্বল্প। আবার মাতা বৈষ্ণদেবী মন্দির প্রাঙ্গণেও হয়েছে তুষারপাত।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…