Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Odisha : ১৫ দিনে তিন রুশ নাগরিকের মৃত্যু ! ক্রমেই ঘনাচ্ছে রহস্য

Russian Man Found Dead In Odisha
Russian Man Found Dead In Odisha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এক জন নয় গত ১৫ দিনে ৩ জন রুশ নাগরিকের মৃতদেহ উদ্ধার হল ওডিশা থেকে । মঙ্গলবার জগৎসিংহপুর জেলার পারাদ্বীপ বন্দরে নোঙর করা একটি জাহাজে এক রুশ নাগরিকের দেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। নিহত রুশ নাগরিকের নাম মিলিয়াকভ সের্গেই (৫১)। পুলিশ জানিয়েছে, ‘এম বি আলডনাহ’ জাহাজের মুখ্য ইঞ্জিনিয়র ছিলেন মিলিয়াকভ। জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে পারাদ্বীপ হয়ে মুম্বই যাচ্ছিল। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে জাহাজের একটি কক্ষে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ এখনও মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি।পারাদ্বীপ পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান পিএল হরানন্দ ওই রুশ ইঞ্জিনিয়রের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 

গত বছরের ২২ ডিসেম্বর পাভেলের বন্ধু ভ্লাদিমির বিদেনভ (৬১)-এর দেহ উদ্ধার হয়েছিল হোটেলের কামরা থেকে।, তার ঠিক ২ দিন পর অর্থাৎ ২৪ ডিসেম্বর একটি হোটেলের তিন তলা থেকে পড়ে মৃত্যু হয় রাশিয়ার রাজনীতিবিদ পাভেল অ্যান্টভ (৬৫)-এর। উভয় ঘটনাতেই তদন্ত চালাচ্ছে ওডিশার পুলিশ। প্রসঙ্গত, অ্যান্টভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধী ও রাশিয়ার আইনসভার সদস্য। একই হোটেলে দুই রুশ নাগরিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। বিশেষ করে ওই দুই রুশ নাগরিকের মধ্যে এক জন পুতিনের সমালোচক হওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়।  

এমন পরিস্থিতিতে ওডিশায় তৃতীয় রুশ নাগরিকের মৃত্যুতে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…