Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Amit Shah to visit Telangana :তেলেঙ্গানায় লোকসভা নির্বাচনের জন্য রোড ম্যাপ তৈরি করতে ২৮ ডিসেম্বর তেলেঙ্গানা সফর অমিত শাহ-র

Amit Shah to visit Telangana
Amit Shah to visit Telangana

 

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর  : তেলেঙ্গানায় লোকসভা নির্বাচনের জন্য রোড ম্যাপ তৈরি করতে ২৮ ডিসেম্বর তেলেঙ্গানা সফরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তেলেঙ্গানা বিধানসভার পর এবার লোকসভা নির্বাচনের জন্য দ্রুত কৌশল তৈরি করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপি তেলেঙ্গানায় সর্বাধিক আসন জেতার জন্য একটি বিশেষ কৌশল তৈরি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই রোড ম্যাপ চূড়ান্ত করতে ২৮ ডিসেম্বর তেলেঙ্গানায় যাবেন। মঙ্গলবার সাংবাদিকদের একথা জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী জি কিশান রেড্ডি।

কেন্দ্রীয় মন্ত্রী জি কিশান রেড্ডি জানান, তেলেঙ্গানার জনগণ আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করবে। তেলেঙ্গানার মানুষ প্রধানমন্ত্রী মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে দেখতে চায়। তেলেঙ্গানার মানুষও চায় বিজেপি দেশে হ্যাটট্রিক করুক। তিনি আরও বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে ২৮ ডিসেম্বর তেলেঙ্গানা সফর করবেন। তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে বিজেপি আটটি আসন জিতেছিল। তেলেঙ্গানায় ১৭টি লোকসভা আসন রয়েছে। যার মধ্যে চারটি বিজেপি, তিনটি কংগ্রেস এবং ৯টি টিআরএসের দখলে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…