Country

10 months ago

Air India plane crash: আহমেদাবাদ বিমান দুর্ঘটনা,শনিবার ডিএনএ পরীক্ষার ভিড় হাসপাতালে

Air India plane crash
Air India plane crash

 

আহমেদাবাদ, ১৪ জুন : শুক্রবারের মতোই শনিবারও হাসপাতালে পরিজনের খোঁজে হন্যে হয়ে ঘুরতে দেখা যাচ্ছে লোকজনকে। এ দিনও অনেকেই উপস্থিত হয়েছেন ডিএনএ স্যাম্পলিংয়ের জন্য। একই রকম ভিড় ময়না তদন্তের ঘরের বাইরেও। শনিবার সকাল থেকে ডিএনএ পরীক্ষা করানোর ভিড় আহমেদাবাদ সিভিল হাসপাতালের আরেকটি অংশ, বি জে মেডিক্যাল কলেজে। শয়ে শয়ে মানুষ বসে আছেন পরিবারের সদস্যদের খোঁজ পাওয়ার জন্য। হাসপাতাল সূত্রে খবর, মূলত দাঁত এবং হাড়ের নমুনার ভিত্তিতে ২১৯ জনের ডিএনএ পরীক্ষা করা হয়ে গিয়েছে। কিন্তু সেই সংখ্যায় মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি। হাসপাতাল থেকেই জানা যাচ্ছে, মাত্র সাতটি মৃতদেহ হস্তান্তর করা হয়েছে শুক্রবার সকাল থেকে। কিন্তু এর বেশিরভাগই যে হস্টেলের উপর বিমান ভেঙে পড়েছিল, সেখানকার আবাসিকদের মৃতদেহ।


You might also like!