Country

2 hours ago

AI Summit Row: দীর্ঘ ১৫ ঘণ্টা জেরা, ভারত মণ্ডপমে বিক্ষোভের ঘটনায় এবার ধৃত উদয় ভানু চিব

Delhi Police Arrest IYC National President Uday Bhanu
Delhi Police Arrest IYC National President Uday Bhanu

 

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি : দীর্ঘ ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দিল্লি ভারত মণ্ডপমে বিক্ষোভের ঘটনায় ভারতীয় যুব কংগ্রেসের প্রধান উদয় ভানু চিবকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ইন্ডিয়া-এআই ইমপ্যাক্ট সামিট চলাকালীন ভারত মণ্ডপমে বিক্ষোভের ঘটনায় বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদের পর ভারতীয় যুব কংগ্রেসের জাতীয় সভাপতি উদয় ভানু চিবকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

এআই সম্মেলনে শার্টবিহীন বিক্ষোভের ঘটনায় তিলক মার্গ থানায় প্রায় ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর চিবকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় চিব সহযোগিতা করেননি এবং তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। পুলিশ জানিয়েছে, তাঁদের কাছে চিবের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। এই মামলায় এটি অষ্টম গ্রেফতার। গ্রেফতার করার পর তাঁকে তিলক মার্গ থানা থেকে পাটিয়ালা হাউস কোর্টে নিয়ে যাওয়া হয়েছে।

You might also like!