Breaking News
 
Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান

 

Country

1 month ago

Abhishek Banerjee: বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন অভিষেকের

Trinamool Congress MP Abhishek Banerjee
Trinamool Congress MP Abhishek Banerjee

 

কলকাতা, ৭ আগস্ট : কলকাতা হাই কোর্টে ধাক্কা খাওয়ার পর এবার সুপ্রিম কোর্টের দরজায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন তিনি। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যাওয়ার পরেই বৃহস্পতিবার রাতে শীর্ষ আদালতে আবেদন করেছেন অভিষেক।

ঘটনার সূত্রপাত অভিষেকের বিদেশযাত্রার আবেদনকে কেন্দ্র করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে জানান, চোখের চিকিৎসার জন্য তাঁর মক্কেলের বিদেশে যাওয়া প্রয়োজন। তবে শুনানির পর কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, বিদেশযাত্রার প্রয়োজনীয়তা খতিয়ে দেখতে চিকিৎসা সংক্রান্ত বিশেষজ্ঞ মতামত নেওয়া জরুরি। এর জন্য বৃহস্পতিবারই অভিষেককে কলকাতার এসএসকেএম হাসপাতালে উপস্থিত হওয়ার নির্দেশ দেয় আদালত। নির্দেশে বলা হয়েছিল, এসএসকেএমের চক্ষু বিভাগের প্রধান একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করবেন এবং অভিষেকের বিদেশযাত্রার প্রয়োজনীয়তা খতিয়ে দেখবেন। অভিষেকের আইনজীবীর তরফে আদালতে সরাসরি জানিয়ে দেওয়া হয়, তাঁর মক্কেল এসএসকেএম হাসপাতালে যাবেন না। এই সিদ্ধান্তের পরেই বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলাটি সরাসরি খারিজ করে দেন। হাইকোর্টে আবেদন খারিজ হওয়ার পরই আইনি পদক্ষেপ জোরদার করে তৃণমূল সাংসদের আইনজীবী। জানা গেছে, বৃহস্পতিবার রাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক।

You might also like!