
মুম্বই (মহারাষ্ট্র), ২৬ ডিসেম্বর : শিন্দে বনাম উদ্ধব বিরোধের উত্তাপ এবার মহারাষ্ট্র বিধান পরিষদে। মহারাষ্ট্র-কর্নাটক সীমানা বিরোধের নিষ্পত্তির দাবি উঠল। সোমবার বিধান পরিষদের বৈঠকে উদ্ধব ঠাকরে সরাসরি শিন্দে-ফড়নবিশ সরকারকে কাঠগড়ায় তুলে জনতে চান গত বেশ কয়েক মাস ধরে চলা নতুন করে চাগাড় দিয়ে ওঠা কর্নাটকের সঙ্গে সীমানা বিরোধে কেন কোনও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারছে না রাজ্য সরকার। অথচ এই ইস্যুতে কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বারবার সরব হচ্ছেন।
উদ্ধব ঠাকরের দাবি, সুপ্রিম কোর্ট এব্যাপারে পদক্ষেপ না নিলে যথেষ্ট বিপাকে পড়তে হত মহারাষ্ট্রকে। দশকের পর দশক ধরে চলে আসা দুই রাজ্যের মধ্যে সীমানা বিরোধ কর্নাটকের বেলাগাভি, নিপ্পানি আর করওযার এলাকায় মারাঠাভাষী স্থানীয় বাসিন্দাদের নিয়ে যে বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে তাঁর নিষ্পত্তি করার জন্য শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে দুই রাজ্যের প্রশাসনকে।
সোমবার বিধান পরিষদের অধিবেশনে উদ্ধব ঠাকরে প্রস্তাব দেন, অবিলম্বে কর্নাটকের ওই এলাকাকে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করা হোক। কেন্দ্রের কাছে এই ব্যাপারে নির্দিষ্ট প্রস্তাব পেশ করুক রাজ্য সরকার। রাজনৈতিক মহলের মতে অত্যন্ত সুকৌশলী কায়দায় উদ্ধব ঠাকরে সোমবার অধিবেশনে বুঝিয়ে দিলেন যে শিন্দে-ফড়নবিশ সরকার ওই সীমান বিরোধে রাজ্যের স্বার্থে কোনও কার্যকরী ভূমিকাই নিতে পারছে না।
