Bengaluru Airport : ব্যাগ ভর্তি বল পাইথন, কিং কোবরা, বাঁদর! হুলস্থুল বিমান বন্দরে

Recover Ball Python from  Bengaluru Airport (Symbolic Picture)
Recover Ball Python from Bengaluru Airport (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ব্যাগ ঘিরেই হইচই পড়ে গিয়েছে, একটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় নানা প্রজাতির অসংখ্য সাপ ও বিশেষ প্রজাতির ছ’টি বাঁদর!আজ অর্থাৎ শুক্রবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

ব্যাগটি উদ্ধার করেছেন বিমানবন্দরের শুল্ক দফতরের আধিকারিকেরা। ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে ৫৫টি বল পাইথন, ১৭টি কিং কোবরা। এ ছাড়াও উদ্ধার করা হয়েছে ছ’টি ক্যাপুচিন প্রজাতির বাঁদর। সাপগুলি জীবিত থাকলেও বাঁদরগুলিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শুল্ক দফতর জানিয়েছে, সাপ এবং বাঁদরগুলি ব্যাগের মধ্যে চাপাচাপি করে রাখা হয়েছিল। এয়ার এশিয়ার বিমানে ছিল ব্যাগটি। ব্যাঙ্কক থেকে বেঙ্গালুরুগামী ওই বিমানে কে ওই ব্যাগটি রেখেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। গত বুধবার রাত সাড়ে ১০টায় ব্যাগটি উদ্ধার করা হয়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…