Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Country

1 month ago

Delhi Riots: ৬ সপ্তাহের ডেডলাইন! প্রধানমন্ত্রীর বাসভবন সংলগ্ন বস্তি খালি করার নির্দেশ হাই কোর্টের

The residents have been given six weeks
The residents have been given six weeks

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের আশপাশের বস্তিগুলি খালি করার জন্য ছয় সপ্তাহের সময়সীমা বেঁধে দিল দিল্লি হাই কোর্ট। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যেই ওই এলাকায় বসবাসকারী তিনশোরও বেশি মানুষকে বস্তি ছেড়ে সরকার নির্ধারিত পুনর্বাসন কেন্দ্রে চলে যেতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে উচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে। ফলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সংলগ্ন এলাকার বস্তিবাসীদের পুনর্বাসন ও উচ্ছেদ নিয়ে নতুন করে তৎপরতা শুরু হতে চলেছে। 

প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ জানিয়েছে, বিআর ক্যাম্প, মসজিদ ক্যাম্প এবং ডিআইডি কলোনিতে যে তিনটি বস্তি রয়েছে, সেগুলি অবিলম্বে খালি করতে হবে। নির্ধারিত ছ’সপ্তাহের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর যদি বস্‌তিগুলি খালি করা না হয়, তাহলে সরকার পুলিশের সহায়তায় সেগুলিতে উচ্ছেদ অভিযান চালাতে পারবে। একইসঙ্গে আদালত স্পষ্ট করেছে, এ বিষয়ে সরকারকে তার প্রতিশ্রুতি এবং পূর্ববর্তী নির্দেশাবলি মেনে চলতে হবে। দিল্লি হাই কোর্টের নির্দেশ, আগামী ছ’সপ্তাহের মধ্যে বস্তিবাসীদের সাভদা ঘেভরা এলাকায় ‘দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড’ (ডিইউএসআইবি) কলোনিতে পুনর্বাসন দিতে হবে। সেখানে যেন প্রয়োজনীয় সমস্ত সুযোগ-সুবিধা থাকে, তা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছে আদালত। 

দিল্লিতে মোদির বাসভবন লোক কল্যাণ মার্গের কাছে অবস্থিত এই বস্‌তিগুলি। কয়েকমাস আগে তিনটি বস্‌তির বাসিন্দাদেরই উচ্ছেদের নোটিস দেয় কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের অধীনস্থ ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস। তবে পরিবারগুলিকে উচ্ছেদ করলেও তাঁদের পুনর্বাসন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। ৬ মার্চের মধ্যে তিন বস্‌তির পরিবারগুলিকে সরকার নির্ধারিত জায়গায় চলে যাওয়ার নির্দেশ দেয় কেন্দ্র। কিন্তু সেই নির্দেশ মানা হয়নি। এই পরিস্থিতিতে এবার দিল্লি হাই কোর্ট বস্‌তিগুলি খালি করার নির্দেশ দিল। 

You might also like!