Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Country

1 month ago

Nepal Floods: তামিলনাড়ুর ২১ জন উদ্ধার, চিনে আটকে ২০০! নেপাল বিপর্যয়ে ভারতীয়দের সুরতেহাল জানাল দিল্লি

Ministry of External Affairs Spokesperson Randhir Jaiswal
Ministry of External Affairs Spokesperson Randhir Jaiswal

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নেপালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে স্থানীয়দের পাশাপাশি বিপুল সংখ্যক ভারতীয়ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ২৮৮ জন ভারতীয়ের কোনও সন্ধান পাওয়া যায়নি। সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, দীর্ঘ প্রচেষ্টার পর তামিলনাড়ুর ২১ জন ভারতীয়কে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এদিকে কৈলাস যাত্রার জন্য নেপাল হয়ে চিনে প্রবেশ করা প্রায় ২০০ জন ভারতীয় তীর্থযাত্রী এখনও সেখানে আটকে রয়েছেন। তাঁদের সঙ্গে যোগাযোগ স্থাপনের পাশাপাশি নিরাপদে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ভারতীয় দূতাবাস। অন্যদিকে, নেপালের ত্রিশূলী পাওয়ার প্রোজেক্টে কর্মরত আরও ৭৩ জন ভারতীয়েরও এখনও কোনও খোঁজ মেলেনি। তাঁদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক। 

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রণধীর জয়সওয়াল বলেন, ভয়াবহ বিপর্যয়ে গতকালই প্রধামন্ত্রী নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। সমবেদনা জানানোর পাশাপাশি সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। কেন্দ্র জানিয়েছে, গতকাল রাতেই মানবিক সহায়তা নিয়ে কাঠমান্ডু নামে একটি বিমান। তাতে ১০টন সামগ্রী ছিল। এছাড়া বৃহস্পতিবার সকালে আরও একটি বিমান ৩৭.৫ টন ত্রাণ নিয়ে কাঠমান্ডু পৌঁছেছে। পাশাপাশি নেপালে উদ্ধারকাজেও যাবতীয় সহায়তা করা হচ্ছে। আমাদের এখান থেকে একটি কন্ট্রোলরুম ও হেল্পলাইন চালু করা হয়েছে। হেল্পলাইন চালু হয়েছে নেপাল ও বেজিংয়ের ভারতীয় দূতাবাসেও। 

কেন্দ্র আরও জানিয়েছে, যাঁরা নেপাল ও কৈলাস-মানস সরোবর যাত্রায় গিয়েছিলেন তাঁদের পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। যে কোনওরকম তথ্য সঙ্গে সঙ্গে পরিবারগুলিকে জানানো হচ্ছে। এর সঙ্গেই বিদেশমন্ত্রক জানায়, দেশের বিভিন্ন জায়গা থেকে একাধিক ট্রাভেল এজেন্সির মাধ্যমে মানুষ নেপাল গিয়েছিলেন। সেখান থেকে নেওয়া তথ্য ও নেপালে কর্মরত মিলিয়ে মোট ২৮৮ জন ভারতীয় এখনও নিখোঁজ রয়েছেন। তিব্বতে উদ্ধারের অপেক্ষায় রয়েছেন ২০০ জন। জয়সওয়াল এটাও জানান, যেটুকু যা তথ্য পাওয়া গিয়েছে তা প্রাথমিক। বাস্তবে সংখ্যাটা আরও বেশি হতে পারে। বিপর্যয়ের জেরে নেপালের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। চেষ্টা করা হচ্ছে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে সেখান থেকে ভারতীয়দের উদ্ধারের। 

You might also like!