Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Cooking

2 years ago

Non Oily Cauliflower: মাত্র ২ চামচ তেলেই রান্না করতে পারবেন সুস্বাদু ফুলকপির তরকারি, সময় লাগবে মাত্র ১৫ মিনিট

Cauliflower
Cauliflower

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীতকাল মানেই বাঙালির হেঁশেলে ফুলকপির রমরমা। কিন্তু, ফুলকপি রান্না করার জন্য যে পরিমাণ তেল প্রয়োজন হয়, তা মোটেই খুব স্বাস্থ্যকর নয়। তবে, আপনি জানলে অবাক হবেন যে, মাত্র ২ চামচ তেলেই রান্না করে ফেলা যায় একটা আস্ত‌ ফুলকপির তরকারি। জেনে নিন সুস্বাদু তরকারির রেসিপি। 

আস্ত একটা ফুলকপি কেটে নিয়ে বেশ কিছুক্ষণ নুন দেওয়া জলে ভিজিয়ে রেখে দিন। এই পদ্ধতির দ্বারা ফুলকপির পোকা এবং ময়লা, দুইই চলে যাবে । এরপর কপিটিকে ছোট ছোট টুকরো করে পাতলা পাতলা করে কাটুন। কড়াইতে এক চামচ তেল দিয়ে কয়েক মিনিট ধরে গরম করে নিন। এরপর ওই তেলের মধ্যে কপির টুকরোগুলি দিয়ে ভাজতে দিন।

তেলে কপি দেওয়ার সঙ্গে সঙ্গেই তেলগুলি একদম টেনে যাবে। কিন্তু, বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে একটু নুন দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে পাত্রটি ঢাকা দিয়ে রাখুন। এরপর একটি মিক্সারে ২টি টমেটো, ৪-৬টা বাদাম (যেকোনও বাদাম), অর্ধেক চামচ জিরে, অর্ধেক চামচ চারমগজ আর এক চামচ পোস্ত নিন। সবগুলি একসঙ্গে মিক্সিতে দিয়ে মিহি করে বেটে নিন। 

রান্না হতে থাকা ফুলকপিগুলো নরম হয়ে গেলে অন্য একটা পাত্রে নামিয়ে নিন, এবার আগের পাত্রে এক চামচ তেল দিন এবং মিক্সিতে বাটা মশলাগুলি কষিয়ে নিন। মশলা কষানোর সময় আট থেকে দশটা কিসমিস দিয়ে দিন। এবার কপি দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিন। সম্পূর্ণ মিশে গেলে একটু দই ভালো করে ফেটিয়ে ঢেলে দিন, স্বাদ অনুযায়ী নুন দিন, আর অল্প মটরশুঁটি ছড়িয়ে দিন, ,mixer ধুয়ে জল দিও,তবে বেশি নয়,গরম গরম নামিয়ে রুটির সাথে পরিবেশন করবে ধনেপাতা ছড়িয়ে।

You might also like!