Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

6 months ago

Fish Delight: একঘেয়ে রুই-কাতলা নয়, বদলে দিন স্বাদ—কাতলা মরিচের ঝালে জমবে ভাতের আসর

Spicy Katla Fish Recipe
Spicy Katla Fish Recipe

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বাঙালির রান্নাঘরে রুই-কাতলা প্রায় রোজকার অতিথি। তাই অনেক সময় এই চেনা মাছের প্রতি আগ্রহ কমে যায়। ঝোল, ঝাল, কালিয়া বা কোরমা—একই ধরনের পদ বারবার খেতে খেতে একঘেয়েমি এসে যায় স্বাভাবিকভাবেই। কিন্তু একটু ভিন্ন স্বাদের ছোঁয়া দিলেই সেই চেনা কাতলাও হয়ে উঠতে পারে অসাধারণ লোভনীয়। ঠিক তেমনই একটি অভিনব পদ হল কাতলা মরিচের ঝাল। নাম শুনলেই বোঝা যায়, এই রান্নার মূল আকর্ষণ হল মরিচের তীব্র স্বাদ ও সুগন্ধ। নরম কাতলার টুকরোর সঙ্গে ঝাঁঝালো মরিচের মেলবন্ধন তৈরি করে এক অন্যরকম স্বাদ, যা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে।


∆ উপকরণ:

৫ টুকরো কাতলা মাছ

১টি লেবুর রস

১ চা চামচ হলুদগুঁড়ো

১ চা চামচ লঙ্কাগুঁড়ো

৪টি কাঁচালঙ্কা

৭-৮ কোয়া রসুন

১ টেবিল চামচ গোটা গোলমরিচ

১ টেবিল চামচ কালোজিরেবাটা

আধ কাপ ফেটানো টক দই

স্বাদমতো নুন, চিনি

পরিমাণ মতো সর্ষের তেল

∆ প্রণালী:  প্রথমে মাছগুলিকে নুন, হলুদ, লঙ্কাগুঁড়ো আর লেবুর রস দিয়ে ভাল করে মেখে রেখে দিন। একটি মিক্সিতে কাঁচালঙ্কা, রসুন, কালোজিরে আর গোটা গোলমরিচ বেটে নিন। কড়াইয়ে তেল গরম করে মাছগুলি ভেজে তুলে রাখুন। এ বার সেই তেলেই গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে বেটে রাখা মিশ্রণ দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে ফেটিয়ে রাখা টক দই মিশিয়ে নিন। স্বাদ মতো নুন, চিনি দিয়ে ভাজা মাছগুলি ছেড়ে দিন ঝোলে। ঝোল ফুটে উঠলে উপর থেকে আরও খানিকটা গোলমরিচগুঁড়ো ছড়িয়ে গ্যাস বন্ধ করে ঢেকে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কাতলা মরিচের ঝাল।  

যারা প্রতিদিনের মাছের মেনুতে নতুনত্ব আনতে চান, তাঁদের জন্য কাতলা মরিচের ঝাল হতে পারে একেবারে পারফেক্ট চয়েস। একবার বানিয়ে দেখলেই বুঝবেন, চেনা মাছও কতটা অন্যরকম হয়ে উঠতে পারে!  


You might also like!