Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

6 months ago

Quick Cooking Tips: গ্যাস ছাড়াই টিফিন প্রস্তুত! ইলেকট্রিক কেটলিতেই বানান ঝটপট ৩ সুস্বাদু পদ

Electric Kettle Cooking Ideas
Electric Kettle Cooking Ideas

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সময় বাঁচাতে এখন অনেকেই ভরসা রাখছেন ইলেকট্রিক কেটলির উপর। শুধু চা বা কফি বানানো নয়, এই ছোট্ট যন্ত্রেই সেরে ফেলা যায় একাধিক রান্নার কাজ। একা থাকুন বা বড় পরিবার— রান্নাঘরে ইলেকট্রিক কেটলি এখন একেবারে অপরিহার্য। ব্যস্ত জীবনে গ্যাস জ্বালানোর ঝামেলা এড়িয়ে খুব সহজেই এতে তৈরি করা যায় টিফিনের নানা পদ।

বিশেষ করে যারা অফিস বা পড়াশোনার চাপে ব্যস্ত, তাদের জন্য এই কেটলি হতে পারে আদর্শ সমাধান। কম সময়ে, কম পরিশ্রমে তৈরি করা যায় স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার। জেনে নিন এমন তিনটি সহজ টিফিন রেসিপি, যা আপনি বানাতে পারবেন শুধুমাত্র ইলেকট্রিক কেটলিতে।

* রেড সস্ পাস্তা: কেটলিতে ১ কাপ পাস্তা, ১ কাপ জল, ৫০ গ্রাম পাস্তা সস্ আর ১০ গ্রাম মাখন দিয়ে ভাল করে মিশিয়ে সুইচ অন করে দিন। মিনিট দশেক ঢাকা দিয়ে পাস্তা সেদ্ধ হতে দিন। তার পর পাস্তায় মিশিয়ে দিন সামান্য নুন, অরিগ্যানো, চিলিফ্লেক্স। টম্যাটো, দুধ আর ক্যাপসিকাম মিশিয়ে আরও মিনিট পাঁচেক রান্না করে নিন। তা হলেই তৈরি হয়ে যাবে রেড সস্ পাস্তা।


* শিমাই উপমা: কেটলিতে জল গরম করে তাতে একে একে মিশিয়ে দিন কড়াইশুঁটি আর শিমাই। কড়াইশুঁটি আর শিমাই সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিন। এ বার কেটলিতে সামান্য ঘি গরম করে তাতে জিরে ফোড়ন দিন। মিশিয়ে দিন হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, নুন, টম্যাটোকুচি, ক্যাপসিকামকুচি, গাজরকুচি। খানিক নাড়াচাড়া করুন। এ বার মশলায় অল্প জল দিয়ে ভাল করে কষিয়ে নিন। জল একেবারে শুকিয়ে এলে মিশিয়ে দিন সেদ্ধ করা কড়াইশুঁটি আর শিমাই। মিনিট দুয়েক ঢেকে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে শিমাইয়ের উপমা।

* স্যুপ: বাজারচলতি বিভিন্ন স্বাদের স্যুপের প্যাকেট মেলে। কেটলিতে জল নিয়ে হালকা গরম করে নিতে হবে। তার মধ্যে স্যুপের গুঁড়ো মিশিয়ে দিন। পেট ভরা খাবার খেতে চাইলে তাতে যোগ করে দিন পছন্দের নুডল্‌স। এর পর মিনিট পাঁচ-সাত ফুটতে দিলেই সমস্ত উপকরণ মিলেমিশে তৈরি হয়ে যাবে স্যুপি নুডল্‌স। উপর থেকে একটু মাখন, গোলমরিচ ছড়িয়ে নিলেই দারুণ খেতে হবে।

অল্প সময়ে স্বাস্থ্যকর খাবার তৈরি করতে চাইলে ইলেকট্রিক কেটলি হতে পারে আপনার সেরা সঙ্গী। রান্নাঘরের এই ছোট্ট যন্ত্রই বদলে দিতে পারে আপনার দৈনন্দিন খাবার তৈরির অভ্যাস।

You might also like!