Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Bengali Food Recipe: এ বার নিরামিষের দিনে বানিয়ে ফেলুন এঁচোড়ের পাতুরি!

Enchorer Paturi (File Picture)
Enchorer Paturi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গরমে বাজারে সব্জির অভাব নেই। পটল, ঝিঙে, থোড়, মোচার পাশাপাশি এই সময় বাজারে ভাল এঁচোড়েরও দেখা মেলে। এঁচোড় বাড়িতে এলেই কোফতা থেকে ডালনা, রকমারি পদ বানানো হয়। তবে এঁচোড় দিয়ে পাতুরি বানিয়েছেন কখনও? ভেটকি কিংবা মুরগি দিয়ে তো পাতুরি অনেক খেয়েছেন, এঁচো়ড়ের পাতুরি এ বার না হয় চেখে দেখলেন।

উপকরণ:

১ কাপ এঁচোড় (সিদ্ধ করে বাটা)

৫ টেবিল চামচ নারকেল বাটা

৩ টেবিল চামচ পোস্ত বাটা

৫ টেবিল চামচ সর্ষে বাটা

৩ টেবিল চামচ কাঁচালঙ্কা বাটা

স্বাদমতো নুন ও চিনি

৩ টেবিল চামচ সর্ষের তেল

১ টেবিল চামচ রসুন বাটা

৫-৬টি চেরা কাঁচালঙ্কা

প্রয়োজন মতো কলাপাতা

প্রণালী:

১) একটি পাত্রে এঁচোড় বাটা, নুন, চিনি, রসুন, লঙ্কা, পোস্ত, নারকেল, সর্ষে বাটা ও সরষের তেল একসঙ্গে মেখে নিন।

২) এ বার কলাপাতা চৌকো করে কেটে সামান্য তেল মাখিয়ে গ্যাসে সেঁকে নিন।

৩) প্রতিটি কলাপাতায় ২-৩ চামচ এঁচোড়ের মিশ্রণটি রেখে উপরে একটি করে কাঁচালঙ্কা দিয়ে ভাল করে মুড়ে নিন। এ বার পাতুরি স্টিমে বসান।

৪) মিনিট দশেক পর নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এঁচোড়ের পাতুরি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…