Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

1 year ago

Egg Shakshuka Recipe: রাজস্থানী রান্না 'আন্ডা শাকশুকা',বানিয়ে নিন খুব সহজেই! রইল রন্ধন প্রণালী

Egg Shakshuka
Egg Shakshuka

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নানান খাদ্য উপাদানের মধ্যে প্রোটিনের  অন্যতম উৎস 'ডিম'। আর এই ডিম পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের কাছে খুব প্রিয়। ডিমকে কেন্দ্র করে নানান ধরনের রেসিপি বর্তমান। তবে পশ্চিম ভারতে বিশেষ করে রাজস্থানে  খুব প্ৰচলিত রেসিপি হল 'আন্ডা শাকশুকা'। এখন অবশ্য কলকাতার বহু রেঁস্তোরায় এই রান্না হয়।   

 * উপকরণ -   পেঁয়াজ কুচনো (১ টি বড়মাপের), ক্যাপসিকাম ডাইস করে কাটা (মাঝারিমাপের ২টি), টমেটো ডাইস করে কাটা (৩টি), রসুন কুচনো (৪ কোয়া), আদা কুচনো (আধা ইঞ্চি), কাঁচালঙ্কা (২টি), তেল (২ টেবিল চামচ), কাশ্মীরি লঙ্কার গুঁড়ো (১ টেবিল চামচ), হলুদ গুঁড়ো (১/২ চা-চামচ), নুন (স্বাদমতো), চিনি (১/৪ চা চামচ), টমেটো পিউরি (১ কাপ), ডিম (৩-৪টি)। ঘরে থাকলে খুব সরু করে কাটা গাজর ও করাইশুঁটি ব্যবহার করতে পারেন। 

* প্রণালী -   প্রথম পর্ব, একটি প্যানে তেল গরম করে তাতে রসুন-আদা ফোড়ন দিন। এবার তাতে পেঁয়াজ দিন আর ভালো করে ভাজুন। তারপর এতে ক্যাপসিয়াম যোগ করুন এবং সবকিছু ভালোভাবে টস করুন।

দ্বিতীয় পর্ব, তারপর আঁচ কমিয়ে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো যোগ করুন। টমেটো আর কাঁচালঙ্কা কুচনো দিন। স্বাদমতো নুন-চিনি দিয়ে কষান। প্রয়োজনে জলের ছিটে দিন। টমেটো নরম হয়ে এলে টমেটো পিউরি যোগ করুন এবং ভালোভাবে মেশান। মশলা থেকে তেল ছাড়লে অল্প জল দিন। 

তৃতীয় পর্ব, তারপর চামচের সাহায্যে তৈরি করা মশলায় একটা ছোট গর্ত করুন। এবার একটা ডিম ভেঙে তা পোচ করার স্টাইলে গ্রেভিতে দিয়ে দিন। এভাবে আরেক জায়গায় গর্ত করে আরেকটা ডিম দিন। ৪-৫টা ডিম এভাবে রেখে ঢাকা দিয়ে রাখুন। ডিম সেদ্ধ না হওয়া অবধি রান্না করুন। গরম ভাত বা রুটি-পরোটা সহযোগে দুর্দান্ত লাগবে খেতে।  

You might also like!