Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

1 year ago

Cuban Mutton Curry Recipe: স্বাদে অপূর্ব 'কিউবান মাটন কারি'! রইল রন্ধনপ্রণালী

Cuban Mutton Curry
Cuban Mutton Curry

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কিউবা মূলত কৃষি-ভিত্তিক দেশ। এখানে প্রচুর 'আখ' উৎপাদন হয়। কৃষি-শিল্পীরা সাধারণত সকালে প্রাতরাশ সেরে মাঠে চলে আসেন। সারাদিন মাঠে কাজ করে আখ খামারে পাঠিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরা। ওদের পরিবারের মহিলারা ঘরের কাজ সেরে মাঠেই এসে রান্না করে আর সবাই মিলে একসাথে খায়।

* 'কিউবান মাটন কারি'-রেসিপি :

* উপকরণ -

১) মাটন-  ১ কেজি;          

২) আলু - হাফ কেজি;

৩) বেবী কর্ন (অল্প);

৪) টমেটো ২৫০ গ্রাম;

৫) ক্যাপ্সিকাম ১টা;

৬) পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা,পুদিনা পাতা,পাতিলেবু;

৭) আদা বাটা, দুই টেবিল চামচ;

৮) রসুন বাটা, ১ টেবিল চামচ;

৯) লঙ্কা গুড়ো ও গুঁড়ো হলুদ, তেল, নুন (পরিমান মত);

১০) চিনি।

* প্রণালী - মাংসের টুকরো ভালো করে ধুয়ে লেবুর রস,আদা বাটা,রসুন বাটা,গুঁড়ো লঙ্কা,গুঁড়ো হলুদ মিশিয়ে কিছু সময় রেখে দিতে হবে। এবার পাত্রে তেল দিতে হবে,তেল গরম হলে মশলা মাখানো মাংসের টুকরোগুলো সাজিয়ে  দিন। পাত্রের মুখ ঢেকে ৫/৬ মিনিট রান্না হওয়ার পরে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে বেবিকর্ন ও হাফ করে কাটা টমেটো,কাঁচা লঙ্কা,পেয়াঁজ কুচি সাজিয়ে আবার ঢেকে দিন। অল্প আগুনে মিনিট ৮/ ৯ রান্না হওয়ার পরে ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে আঁটি বাঁধা ধনেপাতা ও পুদিনা পাতা,ক্যাপসিকাম কুচি ছড়িয়ে দিয়ে উপরে আলুর টুকরো দিয়ে ২ কাপ জল দিয়ে ঢেকে দিন। 

অন্তত ১৫ মিনিট রান্না হওয়ার পরে মুখ খুলে টমেটোর টুকরো,পুদিনা পাতা ও ধনেপাতার আঁটি তুলে ফেলে দিন। শেষে অল্প নুন,চিনি দিয়ে আরো ১০ মিনিট রান্না হতে দিন। সাধানত এই রান্না, মাটির হাঁড়িতে ও কাঠের আগুনে করা হয়। তবে এখন অবশ্য গ্যাসের আগুনে ও মেটাল পাত্রে রান্না করা হয়।এবার গরম গরম নামিয়ে রুটির সাথে পরিবেশন করুন।

You might also like!