Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

2 years ago

Cook a lot of greens with hilsa fish head like this:ইলিশ মাছের মাথা দিয়ে এইভাবে রান্না করুন কচুর শাক, মুখে লেগে থাকবে স্বাদ

Cook a lot of greens with hilsa fish head like this
Cook a lot of greens with hilsa fish head like this

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলায় প্রবেশ করেছে বর্ষা (Monsoon)। আর তার সঙ্গে সঙ্গেই ভোজনরসিক বাঙালির মন ব্যাকুল হয়ে উঠেছে ইলিশের (Ilish) জন্য। যদিও এখন বছর ভরই প্রায় ইলিশ পাওয়া যায়, কিন্তু বর্ষায় মাছের যা স্বাদ তা অন্য সময় পাওয়া সম্ভবই নয়।

বাঙালি মানেই মাছ ভাত বিশেষ প্রিয়। আর তা যদি হয় ইলিশ তাহলে তো কথাই নেই। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, বেগুন কালোজিরে দিয়ে ঝোলের মতো নানান জিভে জল আনা পদ রয়েছে মাছের রানীর। তবে আজ এই প্রতিবেদনে থাকছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্নার রেসিপি।

উপকরণ

১ আঁটি কচু শাক

২ টো ইলিশ মাছের মাথা

১ চা চামচ কালো জিরে

১ টেবিল চামচ কাঁচা মরিচ বাটা

১/৪ চা চামচ হলুদ গুঁড়ো

স্বাদ মত নুন ও চিনি

প্রয়োজন অনুযায়ী তেল

রান্নার নির্দেশ সমূহ

1 কচুর শাক কেটে সেদ্ধ করে নিন

2 প্যানে তেল গরম করে তাতে মাথা দিয়ে দিন নুন হলুদ মাখিয়ে

3 ভাল করে ভাজুন এবং তুলে রাখুন

4 এবার ঐ তেলে কালো জিরা ও কাঁচা মরিচ বাটা দিয়ে ভালো করে ভাজুন

5 এবার সেদ্ধ করে রাখা শাক দিয়ে দিন এবং ভাল করে ভাজুন, নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে নিন

6 বাটা দিয়ে দিন এবং ভাল করে সেদ্ধ করে নিন

7 ভাজা মাথা দিয়ে দিন এবং ভাল করে মিশিয়ে নিন

You might also like!