Breaking News
 
Government Hospitals Employees Bonus: পুজোর আগে সরকারি হাসপাতালের কর্মীদের জন্য সুখবর, ৮.৩৩% বোনাসের নির্দেশ স্বাস্থ্যদপ্তরের Mumbai Protest Row: জ্ঞানেশ ইস্যুতে বিক্ষোভের জের! দীপকে-সহ ৪০০ জনের বিরুদ্ধে এফআইআর, পুলিশকে কেন ‘ধন্যবাদ’ ককরোচ নেতার? Kerala Orders Probe: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্তের নির্দেশ কেরলের স্বরাষ্ট্রমন্ত্রীর Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা

 

Cooking

2 years ago

Rath Yatra 2024: রথ মানেই বাড়ি বাড়ি পাঁপড়-তালের বড়া! বাড়িতে বানান গুড়ের জিলিপি

Jalebi (File Picture)
Jalebi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রথযাত্রা স্পেশ্যাল ! তালের বড়ার থেকে শুরু পাঁপড়, জিবে গজা আরও কত কিছু না রয়েছে, যেগুলি এই দিনের জন্য একদম পারফেক্ট খাবার। পাঁপড়, জিলিপি (Jelebi) না হলে রথের মজা ষোলোআনাই বৃথা। আর জিলিপির সঙ্গে বাঙালির সম্পর্ক অনেক পুরনো। এই বিশেষ তিথিতে ধুমধাম করে রথযাত্রার উৎসব পালিত হয় পুরী, মাহেশ, ইস্কনের মন্দিরে। তবে এই উৎসবের সঙ্গে বাঙালির জিলিপি প্রেম অটূট। তবে শুধু রথের দিন বলে নয়, ভাল-মন্দ খাবারের পর যদি এক টুকরো রসাল জিলিপি পাতে পড়ে তাহলে তো কোনও কথাই নেই। সব ঋতুতেই জিলিপি বাঙালির সঙ্গে লেপটে আছে। তাই বাঙালি মিষ্টির দোকানগুলিতে গরম গরম জিলিপি হট কেকের মত উধাও হয়ে যায়।

কি কি উপকরণ লাগবে?

ময়দা- ২ কাপ, টক দই-৫ টেবিলচামচ, ইস্ট-দেড় চামচ, কর্নফ্লাওয়ার-৪ টেবিলচামচ, চিনি-১ চা-চামচ, নুন-স্বাদমতো, তেল-৪ টেবিলচামচ (জিলিপির মিশ্রণের জন্য), তেল-৩ কাপ (ভাজার জন্য), জল-২ কাপ (অল্প গরম)

সিরাপ তৈরির জন্য যা যা লাগছে

জল-৩ কাপ, গুড়-২ কাপ, চিনি-১ কাপ, ঘি-১ টেবিলচামচ, গোলাপজল-১ চা-চামচ, এলাচ- ৩টি, লেবুর রস-১ চা-চামচ, লাল ফুড-কালার-১ ফোঁটা

পদ্ধতিঃ

প্রথমে আপনি ময়দার সঙ্গে কর্নফ্লাওয়ার, চিনি, তেল, নুন, দই ও ইস্ট মিশিয়ে জল দিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এর পর চামচে করে খানিকটা তুলে নিয়ে দেখুন তারের মতো করে চামচ বেয়ে মিশ্রণটি পড়ে যাচ্ছে কি না। তেমনটা হলে বুঝবেন মিশ্রণটি ঠিক আছে। এবার ১ ঘণ্টা চাপা দিয়ে রেখে দিন৷

এরপরে সিরাপ বানানোর জন্য একটি বড় পত্রে জল, গুড়, চিনি ও বাকি উপকরণ দিয়ে মিশিয়ে নিন। এর পরে পাত্রটি আঁচে বসিয়ে ফুটিয়ে নিন। ফুটে উঠলেই বন্ধ করে দেবেন তা নাহলে সিরাটি জমে যাবে। সিরা ঠিকঠাক হয়েছে কি না, তা বুঝতে আঙুলের ডগায় এক ফোঁটা নিন। এবার বুড়ো আঙুল দিয়ে টাচ করে দেখুন আঠা আঠা লাগছে কি না আর দুই আঙুলের মধ্যে সরু আঠালো তারের মতো তৈরি হচ্ছে কি না। তেমনটা হলে বুঝবেন সিরা ঠিকঠাক তৈরি হয়েছে।

তারপর কড়াইতে তেল গরম করুন। গরম হতে হতেই একটি পাইপিং ব্যাগে জিলিপির মিশ্রণটি ভরে নিন। তেল গরম হলে হাত ঘুরিয়ে, যতটা পারা যায় পেঁচিয়ে মিশ্রণটি তেলে দিন। ছোট ছোট প্যাঁচ দিলে ভাজতে সুবিধে হবে। এর পর ছাঁকা তেলে মুচমুচে করে ভেজে তুলে গরম সিরায় ডুবিয়ে দিন। উল্টেপাল্টে ভাল করে সিরা মাখিয়ে প্লেটে তুলে নিলেই তৈরি আপনার পছন্দের গুড়ের জিলিপি।

You might also like!