Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

11 months ago

Macher Kofta Receipe: পুজো হোক বা পরের দিন—মিষ্টি স্মৃতির সঙ্গী হোক সুস্বাদু মাছের কোফতা!

Fish Kofta Curry
Fish Kofta Curry

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুজোর দিনগুলোতে খাওয়াদাওয়ার জমাটি উৎসব মিটে গেলেও ভুরিভোজের রেশ কিন্তু এখনও চলছে। উইকএন্ডের মেনুতেও থাকতেই পারে কিছু বিশেষ আয়োজন। তাই এ সুযোগে রান্না করে ফেলুন সুস্বাদু মাছের কোফতা। বাজার থেকে রুই বা কাতলার পেটি কিনে এনে সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে নিন। তারপর যেমনভাবে কোফতা তৈরি করা হয়, সেইভাবেই বানিয়ে ফেলুন মাছের কোফতা কারি। সহজ এই রেসিপি ঘরেই শিখে নিতে পারেন আপনি।

মাছের কোফতা কারির রেসিপি—

উপকরণ:

১০টি রুই মাছের পেটি, ২-৩টে তেজপাতা, ১ টেবিল চামচ নুন, ১ চামচ হলুদ গুঁড়ো। কোফতা তৈরির জন্য লাগবে ৪টেবিল চামচ বেসন,  ১/২কাপ ধনেপাতা কুচি, ১ টেবিল চামচ কাঁচালঙ্কা কুচি, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, ২টেবিল চামচ পেঁয়াজ বাটা,  স্বাদ অনুযায়ী নুন, ১/২ চামচ ধনে গুঁড়ো, ১/২চামচ ময়দা।

কারি তৈরির জন্য লাগবে ১/২ কাপ তেল, ১ চামচ ঘি, ২টো তেজপাতা, ৪/৫টি এলাচ, দারুচিনি, দেড় কাপ পেঁয়াজ বাটা, ১ টেবিল চামচ আদা বাটা, দেড় টেবিল চামচ রসুন বাটা, ১ কাপ টম্যাটো বাটা, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ টেবিল চামচ কাশ্মিরী লাল লঙ্কার গুঁড়ো, ১ চামচ কাঁচালঙ্কা বাটা, স্বাদমতো নুন, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো, ১/২ চামচ ঘি।

প্রণালী:

একটি সসপ্যানে জল গরম বসান। তাতে তেজপাতা, হলুদ গুঁড়ো ও নুন দিয়ে মাছের পেটিগুলো সিদ্ধ বসিয়ে দিন। মাছ সিদ্ধ হয়ে গেলে কাঁটা ছাড়িয়ে নিন। ছালগুলো ফেলে দেবেন। এ বার মাছের সঙ্গে ধনেপাতা কুচি, বেসন, কাঁচালঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনে গুঁড়ো, ময়দা ও স্বাদমতো নুন মিশিয়ে দিন। মিশ্রণটি হাতে করে ভালো করে মেখে নিন। তার পরে ওই মিশ্রণ থেকে ছোট ছোট লেচি কেটে মাছের বল বা কোফতা বানিয়ে নিন। এ বার কোফতাগুলো লাল করে তেলে ভেজে নিন।

কড়াইতে তেল গরম করুন। গোটা মশলা ফোড়ন দিন। প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে লাল করে ভেজে নিন। তার পরে আদা ও রসুন বাটা দিয়ে মশলাটা ভেজে নিন। এতে গুঁড়ো মশলা মিশিয়ে ভালো করে কষে নিন। মশলা থেকে তেল বেরোতে শুরু করলে এক কাপ গরম জল মিশিয়ে দিন। জল ফুটে উঠতে এতে ভেজে রাখা কোফতাগুলো মিশিয়ে দিন। এ বার ঢাকা দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নিন। এর মধ্যে চেখে দেখুন নুন হয়েছে কি না। গ্রেভি ঘন হয়ে এলে উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মাছের কোফতা।

You might also like!