Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

Assamese - 'Fish Tenga': অসমের টক মাছের ঝাল! আজকের প্রতিবেদনে অসমীয়া - 'মাছব টেঙ্গা'-র রেসিপি

Assamese - 'Fish Tenga'
Assamese - 'Fish Tenga'

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভারতীয় সংস্কৃতির বৈচিত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো,তাদের খাদ্য সংস্কৃতির বৈচিত্রতা। যদিও ভাষার মতো অসমের সঙ্গে বাংলার খাদ্য সংস্কৃতির বেশ মিল আছে। অসমের খাদ্যের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো অনেকটা দক্ষিণ ভারতের মতো অসমে রান্নায় 'টক' ব্যবহার করা হয়। আজকের প্রতিবেদনে থাকছে অসমের 'মাছব টেঙ্গা' বা আমাদের ভাষায় 'মাছ চালতা'-র রেসিপি।

∆ উপকরণঃ   

* রুই মাছ ৬ টুকরো,  

* আলু ২টি (সিদ্ধ), 

* চালতা ১টা টুকরো করা (নুন ও হলুদ দিয়ে সিদ্ধ) বা থেকেরা ১০-১২টি জলে ভেজানো, 

* আদা বাটা ১চা চামচ, 

* হলুদ গুঁড়ো ১চা চামচ, 

* কাঁচা লঙ্কা ৪-৫টি, 

* ফোড়নের জন্য সামান্য মেথি ও সাদা সরষে ১/২ চা চামচ, 

* রান্নার জন্য সরষের তেল,

* নুন স্বাদ মতো।

∆ প্রণালীঃ 

প্রথম পর্ব -  প্রথমে মাছে নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নিতে হবে; 

দ্বিতীয় পর্ব - এবার কড়াইয়ে তেল গরম করে মেথি, গোটা সরষে‌ ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আদা বাটা, হলুদ গুঁড়ো দিয়ে ২মিনিট নেড়ে আলুটা চটকে দিতে হবে; 

তৃতীয় পর্ব - ভালো করে মিশিয়ে আরও মিনিট দুয়েক নেড়ে জল দিয়ে চালতা মিশিয়ে দিন।   

চতুর্থ পর্ব - ঝোল ফুটে উঠলে মাছ ও নুন দিয়ে ৫-৬ মিনিট ঢাকা দিয়ে রাখুন। ঝোল ঘন হয়ে গেলেই তৈরি মাছ চালতা। 

পঞ্চম পর্ব - গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মাছব টেঙ্গা বা মাছ চালতা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…