Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

5 months ago

Weekend Special Recipe: ছুটির মেনুতে নতুন স্বাদ, চিংড়ি দিয়ে বানান মজাদার ‘প্রন ঘি রোস্ট’

Spicy Prawn Ghee Roast
Spicy Prawn Ghee Roast

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  চিংড়ি মানেই অনেক বাড়িতে মালাইকারি কিংবা চচ্চড়ির চেনা স্বাদ। তবে একই রকম রান্না থেকে একটু বেরিয়ে এসে যদি নতুন কিছু ট্রাই করা যায়, তাহলে ছুটির দিনের খাবার আরও জমে উঠবে। সেই ভাবনা থেকেই এবার চিংড়ি দিয়ে বানিয়ে ফেলতে পারেন দক্ষিণী স্বাদের জনপ্রিয় পদ ‘প্রন ঘি রোস্ট’। এই পদটির বিশেষত্ব হল এর মশলাদার ঝাল-মশলা আর ঘি-র সুগন্ধ, যা সাধারণ চিংড়ির রান্নার থেকে একেবারেই আলাদা। পোলাও, ভাত কিংবা লাচ্চা পরোটার সঙ্গে এটি দারুণ মানিয়ে যায়।

∆ রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণ:  ৫০০ গ্রাম চাপড়া চিংড়ি

আধ চা চামচ হলুদগুঁড়ো

২ টেবিল চামচ লেবুর রস

স্বাদমতো নুন

৫-৬টি গোটা শুকনো লঙ্কা

৫-৬টি কাজু

দেড় টেবিল চামচ গোটা ধনে

১ চা চামচ গোটা জিরে, গোলমরিচ, সর্ষে, পোস্ত

১ টেবিল চামচ তেঁতুলের ক্বাথ

৫-৬টি লবঙ্গ

৭-৬ কোয়া রসুন

১ চা চামচ আদাকুচি

আঘ কাপ পেঁয়াজকুচি

২-৪ টেবিল চামচ ঘি

৫-৬টি কারিপাতা

আধ চা চামচ গুঁড়ো গুড় বা চিনি

∆ প্রণালী:  নুন, হলুদ আর লেবুর রস মাখিয়ে মাছ রেখে দিন কিছু ক্ষণ। এ বার শুকনো লঙ্কা আর কাজু গরম জলে ভিজিয়ে রাখুন। একটি শুকনো তাওয়ায় ধনে, জিরে, গোলমরিচ, পোস্ত আর সর্ষে ভাল করে সেঁকে নিন। এ বার মিক্সিতে গোটা মশলা, রসুন, পেঁয়াজ, আদা, আর ভিজিয়ে রাখা কাজু-লঙ্কা, তেঁতুলের ক্বাথ আর নুন দিয়ে ভাল করে বেটে নিন। কড়াইয়ে ঘি গরম করে কয়েকটা কারিপাতা আর গোটা শুকনোলঙ্কা ফোড়ন দিয়ে বেটে রাখা মিশ্রণ দিয়ে খানিক ক্ষণ কষিয়ে নিন। ম‌শলা থেকে তেল ছেড়ে এলে মেখে রাখা চিংড়িগুলো দিয়ে নাড়াচাড়া করুন। অল্প গরম জল মিশিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করুন। ঢাকা খুলে আরও খানিকটা ঘি ছড়িয়ে পরিবেশন করুন প্রন ঘি রোস্ট। 

এইভাবেই সহজে তৈরি হয়ে যাবে সুস্বাদু ‘প্রন ঘি রোস্ট’। ছুটির দিনে পরিবারের সঙ্গে জমিয়ে খাওয়ার জন্য এটি হতে পারে একদম পারফেক্ট পদ।  

You might also like!