Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Business

3 years ago

Income Tax Dept:কর ফাঁকির অভিযোগে দেশজুড়ে লাক্সের নানা অফিসে হানা আয়কর দফতরের

ncome Tax Dept raided various Lux offices
ncome Tax Dept raided various Lux offices

 

নয়াদিল্লি  : কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল লাক্স ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে। ২০০ কোটি টাকা কর ফাঁকির অভিযোগে লাক্সের শীর্ষ দফতর কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে সংস্থার বিভিন্ন অফিসে তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর। সংস্থার শীর্ষ আধিকারিকদের বাড়িতেও তল্লাশি চালানোর কথা জানা যাচ্ছে। যার ধাক্কায় ৩ শতাংশ শেয়ার পড়ল লাক্সের।

 লাক্সের সদর দফতরে হানা দেয় আয়কর দফতর। এছাড়াও দেশের বিভিন্ন শহরে সংস্থার নানা অফিসে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি সংস্থার শীর্ষ আধিকারিকদের বাড়ি ও অফিসেও চলছে তল্লাশি। সংস্থার তরফে এই তল্লাশির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেই সঙ্গে সংস্থার তরফে জানানো হচ্ছে, তারা পূর্ণ সহযোগিতা করছে।

এদিকে, আয়কর হানার জেরে এক ধাক্কায় রাতারাতি ৩ শতাংশ শেয়ার পড়ে গিয়েছে লাক্সের। সংস্থার মোট লাভ ৫৭ শতাংশ কমে ৪৪ কোটিতে পৌঁছেছে ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের হিসেবে। 

You might also like!