Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Horoscope

3 years ago

Rashifal: আজকের দিন ২০ সেপ্টেম্বর, ২০২৩ কেমন যাবে দেখে নিন এক ঝলকে

Rashifal
Rashifal

 

মেষ রাশিঃ কারও সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে। কোনও দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে। সেবামূলক কাজে আনন্দ লাভ। কুচিন্তার কারণে মনঃকষ্ট। লটারি থেকে কিছু আয় হতে পারে। কোনও কোনও ক্ষত থেকে কষ্ট বাড়তে পারে। সকালের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে।   


বৃষ রাশিঃ প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে। আপনার মধুর ব্যবহার সকলকে মুগ্ধ করবে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে স্বামীর সঙ্গে পরামর্শ করুন। কোনও কাজে দয়ার পাত্র হতে হবে। প্রেমের বিবাদ মিটে যেতে পারে। কোমরের নীচের অংশে যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসার চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে। 


মিথুন রাশিঃ সঙ্গীতচর্চায় হাল ছাড়লে মুশকিল। উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে।  গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন। সংসারের ব্যয় বাড়তে পারে। গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে আনন্দ লাভ। ব্যবসায় সুখবর আসতে পারে। 


কর্কট রাশিঃ পরিবারের কাছে সুনাম পাবেন। ক্রয়-বিক্রয়ের কাজে লাভ না-ও হতে পারে। লাগাম ছাড়া আশায় অর্থব্যয় হতে পারে। ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য। পেটের যন্ত্রণা বাড়তে পারে। বিলাসবহুল আহার-বিহারের জন্য খরচ বাড়তে পারে। প্রিয়জনের কাছ থেকে ভালবাসা পাবেন। 


সিংহ রাশিঃ কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভাল হবে। স্বামীর ব্যবহারে আঘাত পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কারও বাড়িতে আগমন। দুপুরের পরে বাড়তি আয় আসতে পারে। ভাল ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। ইচ্ছাপূরণ হওয়ার দিন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। 


কন্যা রাশিঃ প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন। সন্তানদের কাজের ব্যাপারে সুখবর আসতে পারে। সারা দিন খুব আলস্যে কাটতে পারে। বিদ্যার্থীদের সুফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। নিজের সুবিধার জন্য কোনও কাজ করতে হবে। সকলে মিলে ভ্রমণ হতে পারে।  


তুলা রাশিঃ পেটের সমস্যায় ভোগান্তি রয়েছে। হাঁটাচলা খুব সাবধানে করা উচিত। সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে। খরচ বাড়তে পারে। বাড়িতে মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে। চোখের রোগ বাড়তে পারে। সারা দিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে। 


বৃশ্চিক রাশিঃ বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হতে পারে। যানবাহন বা জমি, কিছু কেনার আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন। অতিরিক্ত ক্রোধ আপনার কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। পুলিশি ঝামেলায় যাবেন না। 


ধনু রাশিঃ  অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভাল হবে। আপনার থেকে বয়সে ছোট কারও কাছ থেকে উপকার নিতে হতে পারে। 


মকর রাশিঃ দাম্পত্য জীবন সুখেই কাটবে। বাড়তি কিছু পাওয়ার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। দীর্ঘ দিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন। সপরিবার ভ্রমণ হবে। দুপুরের পরে কোনও ভাল কাজ ব্যর্থ হতে পারে। কর্মে আলস্য দেখালে অনেক ক্ষতি হতে পারে।  


কুম্ভ রাশিঃ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে। সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় অংশ নিতে পারবেন। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন। মা-বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাধতে পারে। শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে। 


মীন রাশিঃ কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভাল হবে। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে। রক্তপাত থেকে একটু সাবধান থাকুন। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। আজ কারও কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন।  

You might also like!