Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Horoscope

3 years ago

Rashifal : আজকের দিন ১৪ সেপ্টেম্বর, ২০২৩ কৌশিকি অমাবস্যা বদলে দেবে এই জাতকদের জীবন

Rashifal  (Symbolic )
Rashifal (Symbolic )

 


মেষ রাশিঃ কাজে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। শত্রু থেকে সাবধান। কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। অম্বল-জাতীয় সমস্যা বাড়তে পারে। পিতার জন্য ভাল কিছু ব্যবস্থা। নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই মঙ্গলজনক।


বৃষ রাশিঃ প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে। অনেক দিনের আশা পূরণে বাধা। ডায়াবিটিস নিয়ে কষ্ট বৃদ্ধি। কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। কাজের ভাল সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। কুচিন্তার কারণে মনঃকষ্ট।  


মিথুন রাশিঃ শরীরে ব্যথা বৃদ্ধি পাবে। কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে। অকারণে তর্কে জড়াতে পারেন। স্ত্রীর জন্য বিবাদ বাধতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা। সামাজিক সুনাম লাভের যোগ। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ। বাড়তি খরচের জন্য চিন্তা। চাকরির স্থানে চাপ বাড়তে পারে। মনের মতো মানুষের দেখা পাবেন। 


কর্কট রাশিঃ প্রেমের প্রতি ঘৃণা বোধ হতে পারে। শরীরের কোনও ক্ষত থেকে জ্বালা-যন্ত্রণা বাড়তে পারে। পাওনা আদায়ে অশান্তি হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মর্মপীড়া। পড়াশোনায় শুভ পরিবর্তন। ব্যবসায় চাপ বাড়তে পারে। পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন।  


সিংহ রাশিঃ  কাজের জন্য সুনাম বাড়তে পারে। বিদেশে বাসরত বন্ধুর জন্য মনখারাপ। ব্যবসায় খরচ বৃদ্ধি। একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদের সম্ভাবনা। কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে। খেলাধুলার জন্য উপহার পেতে পারেন। ক্রোধ বাড়তে দেবেন না। পেটের পুরনো রোগ নতুন করে দেখা দিতে পারে। কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে।


কন্যা রাশিঃ বৈরী মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে। ব্যবসায় ভাল সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না। আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা। পাওনা আদায়ে দেরি হতে পারে। চর্মরোগ বাড়তে পারে। নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার। প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ। কোনও সন্দেহজনক চরিত্রের মহিলা থেকে সাবধান থাকুন। চিকিৎসার খরচ বাড়তে পারে। কর্মস্থানে আপনাকে কারও কথা মতো চলতে হতে পারে।  


তুলা রাশিঃ আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে। সকালের দিকে একই খরচ বার বার হবে। শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন। প্রেমের ব্যাপারে দুশ্চিন্তা। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। নতুন কোনও বন্ধুর জন্য আনন্দ লাভ।  


বৃশ্চিক রাশিঃ কোনও মহিলার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। ব্যবসায় ভাল কিছু আশা করবেন না। চাকরির স্থানে উন্নতির যোগাযোগ। ব্যয় বাড়তে পারে। কোনও কাজে বার বার চেষ্টা করা বৃথা হবে। আইনি কাজের ভাল সুযোগ আসতে পারে। কোনও বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে। 


ধনু রাশিঃ বাড়িতে বিবাদের জন্য মনঃকষ্ট। ব্যবসায় একটু শান্তি পেতে পারেন। বিবাহ সংক্রান্ত যোগাযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। একটু সাবধানে থাকুন, কোনও বিপদ ঘটতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে থাকায় আনন্দ লাভ। দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে।  


মকর রাশিঃ সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা। সারা দিন ব্যস্ত থাকতে হবে। চাকরির শুভ যোগাযোগ কাজে লাগান। পিতার সঙ্গে তর্ক হওয়ায় মনখারাপ। ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন। পরিবারে খরচ বৃদ্ধি। ব্যবসায় চুরি থেকে সাবধান। প্রেমের নতুন যোগাযোগ আসতে পারে।  


কুম্ভ রাশিঃ মা-বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক হতে পারে। ব্যবসায় শুভ যোগাযোগ। দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে। সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি। অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি। অংশীদারি ব্যবসায় উন্নতি। চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি। ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে।   


মীন রাশিঃ বুদ্ধির ভুলের জন্য চাপ বৃদ্ধি। ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক। বাড়িতে বন্ধুদের আগমন হবে। শরীর নিয়ে কষ্ট। বুদ্ধির জোরে শত্রুজয়। ভাই-বোনে সম্পত্তির ব্যাপারে বিবাদ। সম্মান নিয়ে টানাটানি হতে পারে। প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে, তবে দুপুরের পরে ক্ষতির সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ।

You might also like!