Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Horoscope

3 years ago

AAj ker Rashifal : আজকের দিন ২৬ সেপ্টেম্বর, ২০২৩ কেমন যাবে , জেনে নিন বিস্তারে

Rashifal
Rashifal

 

মেষ রাশিঃ কোনও ভুল সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। সংসারে প্রচুর ব্যয় হতে পারে। অকারণে কোনও আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলায় জিতে যাওয়ার সম্ভাবনা। আপনার উদার মনোভাব আপনাকে এগিয়ে নিয়ে যাবে।  


বৃষ রাশিঃ প্রতিবেশীর দ্বারা উপকার পেতে পারেন। ন্যায্য পাওনা আদায় হতে পারে। শত্রুর সঙ্গে আপস করে চলুন, লাভবান হবেন। মায়ের নির্দেশ অনুযায়ী কাজ না করায় অশান্তি হতে পারে। শিশুদের পড়াশোনার জন্য শুভ সময়। ভ্রমণের আশা রাখতে পারেন। 


মিথুন রাশিঃ আপনার উন্নতিতে প্রতিবেশীরা হিংসা করবে। সকাল থেকে শারীরিক যন্ত্রণা বাড়তে পারে। কোনও উচ্চপদস্থ ব্যক্তির জন্য সমস্যার সমাধান হতে পারে। ভ্রমণে বিপদ ঘটতে পারে। কলাবিদ্যায় সাফল্য লাভের সম্ভাবনা। পূজাপাঠের জন্য খরচ বাড়তে পারে। 


কর্কট রাশিঃ জলপথে ভ্রমণ ত্যাগ করুন। আলস্যের জন্য অশান্তি হতে পারে। অন্যের খরচে ভ্রমণের সুযোগ আসতে পারে। পেটব্যথায় ভোগান্তির যোগ। ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে। বয়সে ছোট কারও কাছ থেকে অর্থসাহায্য পাবেন। 


সিংহ রাশিঃ সংসারের সব জিনিস খুঁটিয়ে দেখতে যাবেন না, অশান্তি হতে পারে। খরচ বাড়তে পারে। সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি পাবে। গুরুজনের সঙ্গে দুর্ব্যবহারের জন্য মনখারাপ হতে পারে। পেটের সমস্যা বৃদ্ধি পাবে। সংসারে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। 


কন্যা রাশিঃ প্রেমে আনন্দ বৃদ্ধি পাবে। স্বাস্থ্যহানির যোগ দেখা যাচ্ছে। অন্যের জন্য ভাল কাজ করেও সুনাম পাবেন না। বাড়িতে ভাল খবর আসতে পারে। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ বাধতে পারে। সঙ্গীতচর্চার ক্ষেত্রে ভাল সুযোগ আসতে পারে। সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার যোগ দেখা যাচ্ছে। বাড়তি বিনিয়োগ না করাই ভাল হবে।  


তুলা রাশিঃ পিতার সঙ্গে মতান্তর হতে পারে। দরকারি কাজ দ্রুত মেটান। শুভ কোনও পরিবর্তন আপনার জীবনে ঘটতে পারে। বিদ্যার্থীদের মনে কোনও কারণে ভয় কাজ করবে। গুরুজনের পরামর্শে ভাল কাজ হবে। মানুষের সেবায় শান্তি পাবেন। স্ত্রীর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে।  


বৃশ্চিক রাশিঃ ব্যবসায় বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। সারা দিন হিসেবি ভাবে থাকলেও অর্থ খরচ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন, অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলবেন।  


ধনু রাশিঃ  চাকরিতে বদলি হওয়ার যোগ। সঙ্ক্রমণ-জনিত দুর্ভোগ কপালে রয়েছে। সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় দুঃখবোধ। মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে।


মকর রাশিঃ বাইরের ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। পরিশ্রম করেও তার ফলস্বরূপ কিছু পাবেন না। বাচ্চার দুরন্তপনায় অস্থির হতে হবে। কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ বাধতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্র প্রতিকূল। মায়ের শারীরিক অবস্থার অবনতি।


কুম্ভ রাশিঃ শ্বশুরবাড়ির কাছ থেকে উপহার পেতে পারেন। শরীরে চোট লাগতে পারে। ব্যবসায়ীরা কর্মচারীকে চোখে চোখে রাখুন। যাঁরা বিবাহের কথা ভাবছেন, তাঁদের জন্য শুভ সময় আসছে। পদার্থবিদ্যার শিক্ষার্থীরা সাফল্য পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে। সংসারে অশান্তি মিটে যাবে।  


মীন রাশিঃ কর্মস্থলে ঝামেলা মিটে যেতে পারে। বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে আনন্দ লাভ। হঠাৎ বিষয়-সম্পত্তির প্রাপ্তিযোগ রয়েছে। অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি ঘটতে পারে। ব্যবসায় কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন। 

You might also like!