Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Health

1 year ago

Soaked Walnut: আখরোট বদলে দেবে শরীরস্বাস্থ্য থাকবেন চাঙ্গা! জানুন উপকারিতা

Walnuts will change your health and stay strong! Know the benefits
Walnuts will change your health and stay strong! Know the benefits

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আখরোট। ‘হেলদি ফ্যাট’ থেকে খনিজ, ভিটামিনে ভরপুর আখরোট কিন্তু অন্যান্য বাদাম ও ড্রাই ফ্রুটসকে বলে বলে ১০ গোল দিত পারে। জিঙ্ক, পটাশিয়াম, আয়রন, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর আখরোট মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতেও বিশেষ সহায়ক। নিয়মিত একটা করে ভেজানো আখরোট খেলে কত উপকার জানলে চোখ কপালে উঠবে। দেখে নেওয়া যাক, তার উপকারিতা।

মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়

আখরোটে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে বিশেষ সাহায্য করে।

হৃদ্‌যন্ত্র ভাল রাখে

আখরোটে হেলদি ফ্যাট ও অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে। যা খারাপ কোলেস্টেরল কমিয়ে হৃদ্‌রোগের ঝুঁকি কমায়। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

হজম ক্ষমতা বাড়ায়

আখরোটে এমন কিছু উপাদান থাকে, যা বেশ কিছু হরমোনের ক্ষরণ বাড়িয়ে হজমে সহায়ক হয়ে ওঠে। পাশাপাশি পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য সমস্যাও দূর রাখে।

ত্বক ভাল রাখে

আখরোটে থাকা ভিটামিন-বি ৫, বি ই ত্বক ভাল রাখে। ত্বকের শুষ্কতা কমায়, জেল্লা বাড়ায়।

চুল মজবুত করে

আখরোটে থাকা বি সেভেন চুলের গোড়া মজবুত করে। ফলে চুল পড়ার সমস্যা কমে। পাশাপাশি চুল ঘন করতে ও চুলের স্বাস্থ্য ভাল রাখতে আখরোট বিশেষ কার্যকর।

হাড় মজবুত করে

আখরোটে থাকা ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, ফসফরাস হাড় মজবুত করতে সাহায্য করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

আখরোটে থাকা বিভিন্ন খনিজ, জিঙ্ক, ভিটামিন ই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

উদ্বেগ কমাতে সাহায্য করে

আখরোটে থাকে অ্যামাইনো অ্যাসিড। যা সেরোটোনিন হরমোন নিঃসরণে সাহায্য করে। সেরাটোনিন মন-মেজাজ ফুরফুরে রাখতে সাহায্য করে। যা পরোক্ষে কমাতে পারে উদ্বেগ।

কী ভাবে ভেজাবেন আখরোট?

এক গ্লাস জলে একটা আখরোট সারা রাত রেখে দিয়ে সকালে সেই জল ফেলে দিতে হবে। ভেজানো আখরোট একটা করে খেলেই শরীর থাকবে ভাল।

You might also like!