Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Health

3 years ago

Neem leaves Benifit : স্বাস্থ্য চর্চায় নিমপাতা - মহৌষধ

Neem leaves
Neem leaves

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ 'নিম নিশিন্দা যেখানে/রোগ নাই সেখানে।'- হাজার বছর আগেই আমাদের আয়ুর্বেদ শাস্ত্র একথা বলেছে। নিমের গুণাগুণ বলে শেষ করা যায় না। আয়ুর্বেদ তো বটেই আধুনিক চিকিৎসা বিজ্ঞানও মনে করেন নিমের অশেষ গুণ। চিকিৎসা বিজ্ঞান বলে অনিয়ন্ত্রিত, অস্বাস্থ্যকর জীবনযাপনের জন্য় অনেকেই আলসারে আক্রান্ত হয়। মূলত এইচ পাইলোরি নামক জীবাণুর আক্রমণে এই রোগ হয়। এই রোগ সহ অজস্র রোগের প্রতিষেধক এই নিম।

সেই আদিযুগ থেকে রূপচর্চা ও স্বাস্থ্য়ের জন্য ব্যবহার করে আসা হচ্ছে নিমপাতা। শুধু এর পাতাই নয়, নিমডাল, ফল সবেতেই রয়েছে ঔষধি গুণ। এই জন্যই মায়েরা জোর করে পাতে গুজে দেন নিমপাতা। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে আগে বহু বাড়িতে প্রথম পাতে নিমপাতে না খেয়ে অন্য কিছু মুখে তোলা হত না।

১) ব্লাড সুগার থেকে ক্যানসার সব রুখে দিতে পারে এই বিশেষ পাতা। শুধু তাই নয় আরও একাধিক রোগের সঙ্গে মোকাবিলা করার শক্তি রয়েছে এই পাতার মধ্যে।

২) মানুষের মুখের ভিতর বাসা বাঁধে বহু জীবাণু। যা পরিস্কার না করলে হতে পারে নানান রোগ। নিমপাতায় উপস্থিত জীবাণুনাশক উপাদান এর বিরুদ্ধে লড়াই করে।

৩) যতদিন যাচ্ছে বাড়ছে ক্যানসার আক্রান্তের সংখ্যা। নিমপাতায় উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট ক্যানসার কোষের বৃদ্ধি আটকে দেয়। শুধু তাই নয় দেহের মৃত কোষকেও বের করে দিতে সক্ষম এই পাতা।

৪) ব্রণ, খুশকির সমস্য়া সমাধানের মোক্ষম দাওয়াই কিন্তু নিমপাতা। এই পাতা বেটে ব্রণর উপর লাগালে দূর হবে এই সমস্যা। একই ভাবে স্ক্যাল্পে লাগালে উপকার পাবেন খুশকির সমস্যা থেকে।

  তাই প্রতিদিন সকালে ৪/৫ টা নিমপাতা চিবিয়ে খেয়ে এক গ্লাস জল খেয়ে নিন।


You might also like!