Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Health

3 years ago

Viral Post: 'হাইপারইনফেকশন' - চামড়ার নিচে কিলবিল করছে পোকা

Hyperinfection
Hyperinfection

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বে মানুষের যে কত রকমের অসুখ আছে,তা এক কথায় বলা যায় না। একটি খুব বিরল রোগ হলো এই 'হাইপারইনফেকশন' অসুখ। সূত্রের খবর,এই সংক্রান্ত একটি স্টাডি নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন এ প্রকাশিত হয়েছে। ৬৪ বছর বয়সি এক ব্যক্তির দেহে এমন 'হাইপারইনফেকশন' হয়েছে।

চিকিৎসকেরা বলছেন, এই রোগ খুব বিরল। এক রোগীর দেহের চামড়ার নিচেই কিলবিল করছে লার্ভা, এমন ঘটনা ঘটেছে। চিকিৎসকরা জানিয়েছেন, রোগীর চামড়ার নিচে হেঁটে চলে বেড়াচ্ছে পোকাগুলি। ৬৪ বছর বয়সি এক ব্যক্তির দেহে এমন 'হাইপারইনফেকশন' হয়েছে।    এই সংক্রান্ত একটি স্টাডি নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন এ প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, 

ওই রোগী জানিয়েছেন, কিছুদিন আগে হঠাৎই ডায়রিয়া শুরু হয়। পাশাপাশি গায়ে চুলকানিও শুরু হয়। মাদ্রিদের ইউনিভার্সিটি অফ হাসপাতালে এই ঘটনাটি ঘটেছে। চিকিৎসকরা জানিয়েছেন এই ব্যক্তি Strongyloides stercoralis এ আক্রান্ত। এই ধরনের গোলাকৃতি কৃমিগুলি মূলত ট্রপিকাল এলাকায় থাকে। এই রোগটিকে বলা হয়- Strongyloidiasis। তবে এই ধরনের রোগ সাধারণত ওই পরিবেশে হয় না। কিন্তু কীভাবে এই রোগে আক্রান্ত হলেন ব্যক্তি তা এখনও অজানা চিকিৎসকদের কাছেও। গবেষকেরা মনে করেন,ওই পরিবেশে কিভাবে ওই রোগ হলো তা নিয়ে গবেষণা করা দরকার।

  এ যেন প্যারাসাইটের ট্যাটু। চামড়ার নিচে কোথায় কোথায় কৃমিগুলির অবস্থান তা মার্কার দিয়ে এঁকে রেখেছেন চিকিৎসকরাই। দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় রীতিমতো কিলবিল করছে পোকাগুলি। আরো জানা গেছে,ওই ৬৪ বছরের পেশেন্ট  একজন স্যানিটেশন কর্মী। তাঁর কর্ম জীবন থেকে কোনোভাবে সংক্রমিত হলো কিনা তা চিকিৎসকররা খতিয়ে দেখছেন।

You might also like!