Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Health

3 years ago

Health Tips:যে সবজি বেশি খেলে শরীর খারাপ করতে পারে

REcipe
REcipe

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সবজি চিরকালই শরীরের পক্ষে খুবই উপকারী। সবরকম সবজি খেলে শরীরের অনেক রোগ দূরে থেকে। কিন্তু কয়েকটি সবজি আছে যা শরীরের প্রয়োজন। কিন্তু বেশি খেলে হিতে বিপরীত হতে পারে। সাম্প্রতিক পুষ্টিতত্ত্বের গবেষণায় এই তথ্য উঠে এসেছে। আমাদের স্বাস্থ্যের জন্য সবজি অত্যন্ত উপকারী। কিন্তু অত্যাধিক পরিমাণের সবজি খেলে তার স্বাস্থ্যের জন্য অপকারীও বটে। কিছু সবজি আছে যেগুলি বেশি না খাওয়াই বুদ্ধিমানের কাজ।পুষ্টি তত্ত্ববিদেরা কয়েকটি সবজি বেশি খেতে নিষেধ করেছেন,তবে খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে। যেমন -


১) গাজর - 

গাজর সবজি হিসেবে অত্যন্ত উপকারী হলেও গাজর বেশি খাওয়া উচিত না। এর থেকে হতে পারে ক্যারোটেনেমিয়া নামক একটি বিশেষ অসুখ। যে অসুখে ত্বকের রং হলদে হয়ে যায়।


২) বিনস জাতীয় সবজি - 

প্রোটিন এবং ফাইবারে ভরপুর এই সবজিতে ফাইটোএমাগুলেটিনন নামে একটি উপাদান থাকে। ফলে এই সবজি বেশি খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে। এমনকী তৈরি হয় বমি হওয়ার আশঙ্কাও। 


৩) কড়াইশুঁটি - 

এতে প্রোটিন, ভিটামিনের পাশাপাশি এটি একটি হাই গ্লাইসেমিক ইনডেস্ক যুক্ত খাদ্য। যা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়। ফলে, সুগার থাকলে কড়াইশুঁটি বেশি না খাওয়াই ভালো।

You might also like!