Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Health

1 year ago

Health Tips: কিছু খেলেই গ্যাসের সমস্যায় মুখে টক-টক ভাব? ঘরোয়া টোটকা মেনে চললেই দূর হবে সমস্যা!

Health Tips (Symbolic Picture)
Health Tips (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বেশ তেল ঝাল দেওয়া মশলা ছাড়াও হালকা খাবার খেয়েও অনেকে এই গ্যাসের সমস্যায় ভুগেন। মুখে টক টক ভাব,গলা জ্বালার মতো নানা সমস্যা দেখা যায়। এই পরিস্থিতিতে অনেকের ওষুধ খেলেও কোন সুরাহা হয়না। তবে কয়েকটি ঘরোয়া টোটকা মেনে চললেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বলেই দাবি বিশেষজ্ঞদের।

বিশেষজ্ঞদের মতে, কলায় প্রচুর পটাশিয়াম থাকে যা প্রাকৃতিক অ্যান্টাসিড। তাই প্রতিদিন একটি করে কলা খান, অ্যাসিডিটির সমস্যা কমে যাবে। 

দারচিনিতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টাসিড যা হজম ক্ষমতা বাড়ায়। আধ চা-চামচ দারচিনি গুঁড়ো এক কাপ জলে মিশিয়ে ফুটিয়ে নিন। এরপর ঠান্ডা করে পান করুন। প্রতিদিন এভাবে তিনবার দারচিনির জল খেলে বদহজম আর অ্যাসিডিটির মোকাবিলা করতে পারবেন।

খাওয়ার পর মৌরি চিবিয়ে খেলে হজম ভাল হয়, অ্যাসিডিটিও হয় না। এক গ্লাস জলে ১ চা-চামচ মৌরি সারারাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে পান করুন, শরীর ঠান্ডা থাকবে, গ্যাস অম্বলের সম্ভাবনাও কমবে।

তুলসি পাতা পাকস্থলিতে শ্লেষ্মার মতো পদার্থ উৎপাদন বাড়ায়, রয়েছে বায়ুনাশক উপাদান যা গ্যাস্ট্রিকের সমস্যার মোকাবিলা করে। গ্যাসের সমস্যা কিংবা চোঁয়া ঢেকুর উঠলেই ৫-৬টি তুলসীপাতা চিবিয়ে খেয়ে ফেলুন। অথবা ৩-৪টি তুলসীপাতা সেদ্ধ করে সেই জলে একটু মধু মিশিয়ে খান, আরাম পাবেন।

You might also like!