Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Health

1 year ago

Health Tips:ডিমের হলুদ কুসুম খেলে কি কোলেস্টেরল বাড়ে? জানুন বিশেষজ্ঞের মত

Cholesterol Tips (Symbolic Picture)
Cholesterol Tips (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আজকাল যুগের দৌড়ঝাঁপে ব্যস্ত থাকেন আট থেকে আশি। এর ফলে নিজের দিকে নজর দিতে পারেন না অনেকেই। আর এই সুযোগেই শরীরে বাসা বাঁধে সুগার, থাইরয়েড, কোলেস্টেরলের মতো নানা বিধি রোগ। তবে অনেকেই মনে করেন, ডিমের হলুদ কুসুম খেলে কোলেস্টেরল বাড়ে। তবে এই ভাবনা অনেকটাই ভুল বলে মত বিশেষজ্ঞদের।

ডিমের দু’টি অংশ। কুসুম অর্থাৎ হলুদ অংশে থাকে কোলেস্টেরল, ভিটামিন এবং ফ্যাট। একটি বড় ডিমের কুসুমে ১৮৬ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে। অপরদিকে, সাদা অংশে থাকে প্রোটিন। আর কোলেস্টেরল এক ধরনের ফ্যাট যা আমাদের রক্তে দেখা যায়। এটি শরীরে কোষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও এলডিএল অর্থাৎ লো ডেনসিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে তাকে ‘ খারাপ’ কোলেস্টেরল বলে ধরা হয়। যার থেকে হার্টের রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে। আর এইচডিএল অর্থাৎ হাই ডেনসিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল ‘ভাল’ কোলেস্টেরল নামে পরিচিত।

গবেষণায় সম্প্রতি এক তথ্য উঠে এসেছে। ডিম খেলে রক্তে কোলেস্টেরলের উপর তেমন কোনও প্রভাব পড়ে না। বরং ডিমের কুসুম ভিটামিন এ, ডি, ই, এবং বি১২-এর পুষ্টিতে ভরপুর। একইসঙ্গে এতে রয়েছে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিড্যান্ট। যা সার্বিকভাবে শরীরে পুষ্টি জোগায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে। যদিও ব্যক্তি বিশেষে কারও কারও ক্ষেত্রে ডিমের কুসুম থেকে কোলেস্টেরল বাড়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে সীমিত পরিমাণে খেলেই বিপদ এড়ানো সম্ভব বলেই মত বিশেষজ্ঞদের।

You might also like!