Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Health

2 years ago

Blood Sugar: খাবারের পরেই সুগারের লেভেল বেড়ে যায় - খাবারে রাখুন এই ৫টি জিনিস

Blood Sugar
Blood Sugar

 

   দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার পরিমাণ বেশি। কিন্তু এক ধরনের পেশেন্ট আছে যাদের খাবার পরে হঠাৎ খুব সুগার লেভেল বেড়ে যায়। পুষ্টি বিশেজ্ঞরা তাঁদের জন্য এই জিনিসগুলি খাবারে রাখার পরামর্শ দিচ্ছেন

 ১) দানাশস্য - দানাশস্যের তৈরি খাবার আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ওটস, বার্লি, কিনোয়া, আটার তৈরি খাবার ডায়াবেটিসের রোগীদের জন্য উপযুক্ত। এই ধরনের খাবারে ফাইবার রয়েছে।

 ২) সিডের জল - খালি পেটে চিয়া সিডের জল পান করতে পারেন। এতে উচ্চ পরিমাণে ফাইবার এবং কম পরিমাণে কার্বোহাইড্রেটেড রয়েছে। এটি রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। পাশাপাশি এতে অন্ত্রের স্বাস্থ্যও ভাল থাকে।

 ৩) ফল - বেশ কিছু ফল রয়েছে যা খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এর মধ্যে আপনি ব্লুবেরি, স্ট্রবেরি, আপেলের মতো ফল খেতে পারেন। এতে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ডায়াবেটিসের রোগীদের জন্য উপযুক্ত।

 ৪) কাঁচা রসুন - রোজের পাতে এক কোয়া করে কাঁচা রসুন রাখুন। রসুনের মধ্যে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ডায়াবেটিসের রোগীদের মধ্যে সংক্রমণের ঝুঁকি কমায়। এছাড়াও আপনি খাবারে গোটা ধনে ব্যবহার করতে পারেন। এটাও সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখে।

 ৫) করলার জুস - নিয়ম করে করলার জুস খান। করলার জুসের মধ্যে লাইকোপেনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি রক্তে শর্করার মাত্রাকে চট করে বাড়তে দেয় না। পাশাপাশি এটি শরীরে অনাক্রম্যতা বৃদ্ধি করে।

  নিয়ম মেনে চললে সুগার আপনার নিয়ন্ত্রণে থাকবে।


You might also like!