Game

2 years ago

Yasshwi Jaiswal : বাবর-রিজওয়ানের রেকর্ড ভেঙে দিল গিল-যশস্বী জুটি

Yasshwi Jaiswal and Shubman Gill (File Picture)
Yasshwi Jaiswal and Shubman Gill (File Picture)

 

ফ্লোরিডা , ১৩ আগস্টঃ শনিবার রাতে চতুর্থ টি ২০তে ওয়েস্ট ইন্ডিজ ভারতকে ১৭৯ রানের লক্ষ্য মাত্রা রেখেছিল। সেই রান তাড়া করতে নেমে দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলের জুটি চতুর্থ টি-টোয়েন্টিতে জিতিয়ে দিয়েছে ভারতকে। দু’জনেই ১৫.৩ ওভারে ১৬৫ রানের জুটি গড়েন। গিল ৪৭ বলে তিনটি চার ও পাঁচটি ছক্কায় ৭৭ রান করেন। আর

কেরিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫১ বলে ৮৪ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংস খেলেন যশস্বী। আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম জুটি হিসেবে টি ২০তে সর্বাধিক রানের পার্টনারশিপ গড়েছেন যশস্বী ও গিল। এই রেকর্ড ওপেনিং জুটিতে আগে ছিল পাকিস্তানের বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের। তারা ১৫৮ রানের পার্টনারশিপ গড়েছিলেন। তাছাড়া একইসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক টি ২০তে দুই ভারতীয় ব্যাটারের যে কোনও উইকেটে এটাই সর্বাধিক রানের জুটি। উল্লেখ্য, এর আগে রোহিত শর্মা ও কেএল রাহুলের প্রথম উইকেটে ১৩৫ রানের জুটি ছিল।

You might also like!