Game

3 years ago

কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে ভারতীয় অলিম্পিক প্রধান পিটি ঊষাকে চিঠি কুস্তিগিরদের

Brij Bhushan Sharan Singh
Brij Bhushan Sharan Singh

 

নয়াদিল্লি, ২০ জানুয়ারি : শুক্রবার রেসলিং ফেডারেশন ইন্ডিয়ার (ডব্লিউএফআই) সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষার কাছে অভিযোগ জানিয়ে চিঠি লিখলেন কুস্তিগির ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া, সাক্ষী মালিক, রবি দাহিয়া এবং দীপক পুনিয়া ।

আইওএ সভাপতি উষাকে লেখা একটি চিঠিতে তারকা কুস্তিগীররা ডব্লিউএফআই সভাপতির বিরুদ্ধে যৌন হয়রানি ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন। বজরং পুনিয়া, ফোগাট, মালিক, দাহিয়া এবং দীপক পুনিয়া স্বাক্ষরিত এই চিঠিতে ডব্লিউএফআই প্রধানের পদত্যাগ এবং যৌন হয়রানির অভিযোগে একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানান হয়েছে। কুস্তিগীররা ফেডারেশনের সম্পূর্ণ রূপান্তর দাবি করেছেন।

You might also like!