Game

3 years ago

WPL 2023 : ডব্লিউপিএল : চোট ছিটকে দিল গুজরাটের অধিনায়ক বেথ মুনিকে, নেতৃত্ব সামলাবেন স্নেহ রানা

Beth Mooney
Beth Mooney

 

মুম্বই, ৯ মার্চ : উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) থেকে ছিটকে গেলেন গুজরাট জায়ান্টসের অধিনায়ক বেথ মুনি। বৃহস্পতিবার ৯ মার্চ গুজরাটের পক্ষ থেকে এক বিবৃতিতে বেথ মুনির ডব্লিউপিএল থেকে ছিটকে যাওয়ার খবর জানানো হয়েছে। মুনির অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন তাঁর ডেপুটি স্নেহ রানা।

মেয়েদের আইপিএলের প্রথম সংস্করণের উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সেয়ের বিরুদ্ধে নেমেছিল গুজরাটের। হরমনপ্রীত কৌরদের বিরুদ্ধে সেই ম্যাচে গুজরাটের রান তাড়া করার সময় প্রথম ওভারেই কাফ মাসলে চোট পেয়ে মাঠ ছাড়েন মুনি। গুজরাটের হয়ে পরের দু’টি ম্যাচে নামতে পারেননি মুনি। সেই দু’টি ম্যাচে মুনির অনুপস্থিতিতে নেতৃত্ব দেন তাঁর ডেপুটি স্নেহ রানা। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই গুজরাটের অধিনায়ক বেথ মুনি চোট পাওয়ার পর তাঁকে নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছিল। সেই আশঙ্কাই সত্যি হল আজ । বৃহস্পতিবার ৯ মার্চ গুজরাটের পক্ষ থেকে এক বিবৃতিতে বেথ মুনির ডব্লিউপিএল থেকে ছিটকে যাওয়ার খবর জানানো হয়েছে। তাঁর কাফ মাসেলের চোট সারতে প্রায় ছয় সপ্তাহ সময় লাগবে। মুনি ছিটকে যাওয়ায় গুজরাটকে স্থায়ী ক্যাপ্টেন খুঁজতে হত। মুনির সহ-অধিনায়ক হিসেবে গুজরাট ভারতের স্নেহ রানাকে বেছে নিয়েছিল। তাঁর অনুপস্থিতিতে স্নেহ রানা ইউপি ও আরসিবির বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। তাই গুজরাটের পক্ষ থেকে তাঁর কাঁধেই দলের ক্যাপ্টেন্সির দায়ভার তুলে দেওয়া হয়েছে।

মেয়েদের আইপিএলের প্রথম সংস্করণ থেকে ছিটকে গিয়ে বেথ গুজরাটের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে দুঃখ প্রকাশ করেন। পরের মরসুমে শক্তিশালী হয়ে ফিরে আসার কথাও জানান। একইসঙ্গে গুজরাট জায়ান্টস দলকে বাকি ডব্লিউপিএল মরসুমের জন্য শুভকামনা জানান মুনি। বেথ মুনির বদলে নিলামে অবিক্রিত থাকা লরা উলফার্টকে দলে নিয়েছে গুজরাট। তিনি বলেন, “গুজরাট জায়ান্টসে যোগ দেব ভেবেই আমি উত্তেজিত। আমার কাছে এটা দারুণ সুযোগ। আমি ডব্লিউপিএলে খেলার সুযোগ পাচ্ছি বলে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। দলের সকলের সঙ্গে দেখা হওয়ার জন্য তর সইছে না।”

You might also like!