Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Women's T20 World Cup::মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ : ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

New Zealand beat West Indies in the final
New Zealand beat West Indies in the final

 

কলকাতা, ১৯ অক্টোবর : দীর্ঘ ১৪ বছর পর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলো নিউজিল্যান্ড। ফাইনালে এবার তারা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে রুদ্ধশ্বাস ম্যাচে ৮ রানের জয় পেয়েছে কিউইরা। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান করেছিল নিউজিল্যান্ড। ২৮ বলে সুজি ব্যাটসের ২৬ এবং জর্জিয়া প্লিম্মারের ৩১ বলে ৩৩ রান ও ৯ বলে ১৮ রান ব্রুকি হ্যালিডে আর ১৪ বলে ২০ রান করে ইসাবেলা গেজ।

ক্যারিবীয়দের হয়ে দারুণ বোলিংয়ে ২২ রান খরচায় ৪ উইকেট তুলে নেন ডটিন। আর রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২০ রানে থামতে হয় ক্যারিবীয়দের। কিউইদের হয়ে ২৯ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন ইডেন কার্সন। ২ উইকেট নেন কের। প্রথমবার চ্যাম্পিয়নের স্বাদ পেতে আগামী ২০ অক্টোবর তাদের মোকাবিলা করতে হবে দক্ষিণ আফ্রিকার।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…