Game

2 years ago

West Indies: আজ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে কি হারের হ্যাটট্রিক আটকাতে পারবেন হার্দিকরা

Hardik Pandya (File Picture)
Hardik Pandya (File Picture)

 

গায়ানা, ৮ আগস্ট: টেস্ট এবং ওডিআই সিরিজ জিতলেও টি-২০ সিরিজে ভারতের জয় এখনো অধরা। ৫ ম্যাচের টি-২০ সিরিজে প্রথম দুটো ম্যাচ ভারত হেরেছে খুবই সামান্য রানের ব্যবধানে। আজ গায়ানাতে তৃতীয়টি-টোয়েন্টি ম্যাচ। ভারতের ডু অর ডাই ম্যাচ। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে কি হারের হ্যাটট্রিক আটকাতে পারবেন হার্দিকরা? এই ম্যাচ ভারত না জিতলে সিরিজে ৩-০ এগিয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ, সেইসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিতে নেবে।

হেড টু হেডে নজর দিলে দেখা যায় টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত ২৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ১৭টি ম্যাচে জিতেছে ভারত ও ৯টি ম্যাচে জিতেছে ক্যারিবিয়ানরা। অমীমাংসিত ১টি ম্যাচ। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি-২০ ম্যাচটি শুরু হবে রাত ৮টা নাগাদ।

You might also like!