Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

UEFA Nations League: উয়েফা নেশন্স লিগ : বেলজিয়ামকে হারিয়ে কোয়াটার ফাইনালে যাওয়ার রাস্তা উজ্জ্বল ফ্রান্সের

France beat Belgium
France beat Belgium

 

ব্রাসেলস, ১৫ অক্টোবর : ব্রাসেলসে উয়েফা নেশন্স লিগে সোমবার (১৪ অক্টোবর) রাতে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছিল ফ্রান্স ও বেলজিয়াম। এই হাইভোল্টেজ ম্যাচে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে দিল ফ্রান্স। আর এই হারে নেশন্স লিগের কোয়ার্টারে যাওয়ার আশা অনেকটাই কমে গেল বেলজিয়ামের। আর টানা তৃতীয় জয়ে উজ্জ্বল হল ফ্রান্সের সম্ভাবনা।

প্রথমার্ধে বেলজিয়ামের টিলেমানসের পেনাল্টি মিসের পর কোলো মুয়ানির পেনাল্টি গোলেই এগিয়ে যায় ফ্রান্স। তবে প্রথমার্ধেই বেলজিয়াম সমতা ফেরায় লোইস ওপেন্দার গোলে। দ্বিতীয়ার্ধে ফ্রান্সের হয়ে আবার ব্যবধান গড়ে দেন কোলো মুয়ানি। পুরো ম্যাচে গোলের জন্য ২০টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে বেলজিয়াম । আর ফ্রান্সের ১৪ শটের ৪টি ছিল লক্ষ্যে। তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইতালি। তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ফ্রান্স। ৪ পয়েন্ট নিয়ে তিনে বেলজিয়াম। চার ম্যাচেই হেরে তলানিতে ইসরায়েল। এদিন ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপের আরেক ম্যাচে ইসরায়েলের বিপক্ষে ৪-১ গোলের অনায়াস জয় পেয়েছে ইতালি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…