Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Tottenham win against West Ham:পিছিয়ে পড়েও ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে টটেনহ্যামের জয়

Tottenham win against West Ham
Tottenham win against West Ham

 

লন্ডন, ২০ অক্টোবর : শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ৪-১ গোলে জিতেছে অ্যাঞ্জে পস্টেকগ্লুর শিষ্যরা।আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর ওয়েস্ট হ্যামের মুখোমুখি হয় পস্টেকগ্লুর শিষ্যরা। ১৮ মিনিটের মাথায় গোলও খায় তারা। দ্য হ্যামার্সদের এগিয়ে দেন মোহাম্মদ কুদুস। ঠিক ১৮ মিনিট পর দেজান কুলুসেভস্কি সমতায় ফেরান স্বাগতিকদের।দ্বিতীয়ার্ধের তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে টটেনহ্যাম। ৫২ মিনিটে বিসোমার এবং ৫৫ মিনিটে নিজেদের ভুলে গোল খায় ওয়েস্ট হ্যাম। ৬০ মিনিটে শেষের গোলটি করেন সন হিয়ং মিন।

এই জয়ের ফলে ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে টটেনহ্যাম। ৮ পয়েন্ট নিয়ে ওয়েস্ট হ্যাম আছে পনেরো নম্বরে। ১৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে লিভারপুল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…