
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত বছর ডুরান্ড কাপে হয়নি। কিন্তু এবার সুপার কাপে আর খালি হাত নয়। এই মন্ত্র নিয়েই আজ, বুধবার কলিঙ্গ জয় করতে নামছে ইস্টবেঙ্গল। সুপার কাপের সেমিফাইনালে প্রতিপক্ষ জামশেদপুর এফসি। সবার নজর ডার্বি পরবর্তী সময়ে এদিন কেমন খেলবে ইস্টবেঙ্গল।
দেশের সেরা দল মোহনবাগানকে হারিয়ে সুপার কাপের সেমিফাইনালে উঠেছে ইস্টবেঙ্গল। মাঠের নামার আগে সেই বিষয়টি ফুটবলারদের মনে করিয়ে দিচ্ছেন কার্লোস। কিন্তু ইস্টবেঙ্গলের কাছে এদিন কঠিন চ্যালেঞ্জ হতে পারে খালিদ জামিলের কৌশল। যিনি একসময় ইস্টবেঙ্গলকে কোচিং করিয়েছেন।এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত ইস্টবেঙ্গল। লক্ষ্য ভুবনেশ্বর থেকে ট্রফি নিয়ে ঘরে ফেরা। তার প্রথম ধাপ এদিন প্রতিপক্ষ জামশেদপুর। গুরুত্বপূর্ণ এই ম্যাচে কার্ড সমস্যায় নেই বোরহা।
