Game

2 years ago

Surya Kumar Yadav : এবার অস্ত্রোপচার সূর্য কুমারের, আইপিএলে অনিশ্চিত স্কাইহাই

Surya Kumar Yadav
Surya Kumar Yadav

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  আগেই ঠিক হয়ে গিয়েছিল, তিনি ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না। দক্ষিণ আফ্রিকার মাটিতে চোট ভারতের সূর্য কুমার যাদবকে এই সিরিজ থেকে ছিটকে দিয়েছে। এবার জানা গেল, হার্নিয়া অপারেশনের জন্য আগামী বেশ কয়েকদিন মাঠের বাইরে থাকবেন তিনি। ফলে আইপিএলেও অনিশ্চিত স্কাই হাই।

ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, স্পোর্টস হার্নিয়ায় আক্রান্ত হয়েছেন মুম্বইয়ের এই ব্যাটার। আগামী কয়েকদিনের মধ্যেই জার্মানি যাচ্ছেন। সেখানেই তাঁর অস্ত্রোপচার হবে। ফিরে এসে বেঙ্গালুরুতে রিহ্যাব করতে হবে সূর্য কুমারকে। ফলে, তাঁর সুস্থ হতে বেশ কয়েকদিন সময় লাগবে।

এর জেরেই মনে করা হচ্ছে আইপিএলের প্রথমে দিকে বেশ কয়েকটি ম্যাচে তাঁর কোনও সার্ভিস পাবে না মুম্বই ইন্ডিয়ান্স। এমনকী, রণজি ট্রফিতেও সূর্যকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে মুম্বইকে।


You might also like!