Breaking News
 
Saayoni meets Vijay: বিজয়-সায়নী সাক্ষাৎ ঘিরে চর্চা, বাংলার ঐতিহ্য নিয়ে কী জানালেন তামিলনাড়ুর ‘সুপারস্টার’ মুখ্যমন্ত্রী? Howrah water crisis: ৪৭০২ কোটির মাস্টারপ্ল্যান, বদলাবে হাওড়ার জলছবি! জানালেন মন্ত্রী উমেশ NRS Incident: পিত্তথলির বদলে অ্যাপেনডিক্সে অস্ত্রোপচার! এনআরএস কাণ্ডে রোগীর খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী CM Suvendu Adhikari: পুজোর আগেই রাজ্যে ‘অর্জুন বাহিনী’! অগ্নিবীরদের জন্য বিশেষ সংরক্ষণ, বড় ঘোষণা শুভেন্দুর SCO Summit 2026: ‘সন্ত্রাসের বিরুদ্ধে দ্বিচারিতা নয়’! SCO-র মঞ্চে পাকিস্তানকে নিশানা করে কড়া বার্তা মোদীর Sana Makbul Mahhi Vij: সানা-মাহির বন্ধুত্বে ফাটল? ‘আবর্জনা, নর্দমার মতো মানসিকতা’ মন্তব্য ঘিরে তুমুল জল্পনা

 

Game

3 years ago

Zimbabwe cricket legend: হিথ স্ট্রিক জীবিত; মৃত্যুসংবাদ দাতাই জানালেন, বেঁচে আছেন প্রাক্তন ক্রিকেটার

The heath streak is alive
The heath streak is alive

 

হারারে, ২৩ আগস্ট : জিম্বাবোয়ের ক্রিকেট লেজেন্ড হিথ স্ট্রিক মারা যাননি। তিনি বেঁচে রয়েছেন। এই দাবি করলেন তাঁর সতীর্থ হেনরি ওলোঙ্গা। অথচ তিনিই দীর্ঘ বার্তা পোস্ট করে স্ট্রিকের মৃত্যুর খবর জানিয়েছিলেন। কয়েক ঘণ্টার মধ্যেই বুধবার তাঁর বক্তব্য বদলে গিয়েছে। পুরনো টুইটটিও তিনি মুছে দিয়েছেন। জানিয়েছেন, হিথ বেঁচে আছেন।

স্ট্রিকের মৃত্যুর খবর জিম্বাবোয়ে ক্রিকেটের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কখনওই জানানো হয়নি। সে দেশের সরকারের কোনও মুখপাত্রও খবরের কথা স্বীকার করেননি। বুধবার সকাল ১০.২৭ মিনিট নাগাদ একটি টুইট করেন হেনরি ওলোঙ্গা। লিখেছেন, “আমি নিজেই ওর মুখ থেকে শুনেছি যে এখনও জীবিত। তৃতীয় আম্পায়ার আবার ওকে ফিরিয়ে এনেছে। ও বেঁচে রয়েছে।”

You might also like!