Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

2024 T20 World Cup : ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ৪ জুন

T20 World Cup 20224 (File Picture)
T20 World Cup 20224 (File Picture)

 

দুবাই, ২৯ জুলাই: টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী বছর ৪ জুন থেকে। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। ১০টি ভেন্যুতে হবে ম্যাচগুলো। ৩০ জুন শেষ হবে বিশ্বকাপ।আইসিসির একটি প্রতিনিধিদল চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে কিছু ভেন্যু পরিদর্শন করেছে। তার মধ্যে ফ্লোরিডার লডারহিলে আন্তর্জাতিক ম্যাচ আগে হয়েছে। 

এ ছাড়াও টুর্নামেন্টের ম্যাচগুলো হবে মরিসভিল, ডালাস, নিউইয়র্কে। বর্তমানে মারসভিল ও ডালাসে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) চলছে। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম, মরিসভিলের চার্চ স্ট্রিট পার্ক এবং নিউইয়র্কের ফন কোর্টল্যান্ড পার্ক এখনো আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পায়নি। আইসিসির নিয়ম অনুযায়ী, এটি বাধ্যতামূলক হওয়া দরকার। তাই ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই) ও ইউএসএ ক্রিকেট বোডকে (ইউএসএসি) সঙ্গে নিয়ে আগামী কয়েক মাসের মধ্যে আইসিসি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

You might also like!