Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Game

3 years ago

Gavaskar put Australia ahead of India:টেস্ট চ্যাম্পিয়নশিপ : ভারতের তুলনায় অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখলেন গাভাস্কার

Sunil Gavaskar (File Picture)
Sunil Gavaskar (File Picture)

 

মুম্বই, ২ জুন : আর কয়েকটা দিন বাদে লন্ডনের ওভালে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নপ। মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ঘিরে রয়েছে একটা উত্তেজনা। এ নিয়ে চলছে বিশেষজ্ঞদের নানান আলোচনা। এই আলোচনায় ভারতের চেয়ে অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখছেন প্রাক্তন বিশেষজ্ঞ ক্রিকেটাররা।

কিংবদন্তি সুনীল গাভাস্কার বলছেন, আইপিএলের মত লম্বা টুর্নামেন্ট শেষে মাঠে নিজেদের সেরাটা দিতে পারবেন না ভারতের ক্রিকেটাররা। তাঁর মতে, ‘ভারতীয় ক্রিকেটারদের বড় চ্যালেঞ্জ নিজেদের সঙ্গে। ওরা কিছুদিন আগে টি-টোয়েন্টি খেলেছে। এখন টি-টোয়েন্টির মানসিকতা থেকে টেস্টের মানসিকতায় ফিরতে হবে। এটা বেশ কঠিন। অস্ট্রেলিয়ার অনেক ক্রিকেটারই আইপিএল খেলেনি। ওরা টেস্ট খেলার মানসিকতার মধ্যেই আছে। তাই ওদের হারানোটা কঠিন হবে। তাছাড়া ২০২১-২৩ চক্রে শীর্ষ ১০ ব্যাটসম্যান ও বোলারদের মধ্যে অজিদের ৭ ক্রিকেটার আছে, সে জায়গায় ভারতীয়দের আছে মাত্র দুইজন। ম্যাচের আগে অজিদের এগিয়ে রাখা এটাও একটা বড় কারণ।'


You might also like!