
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএকদিনের আর্ন্তজাতিক ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক তামিল ইকবাল বমহস্পতিবার আচমকাই সব ধরনের আর্ন্তজাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেব। অবসরের ঘোষণার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।
চট্টগ্রামে সাংবাদিক বৈঠকে তামিম বলেন, "গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে আমি আমার শেষ আর্ন্তজাতিক ম্যাচ খেলেছি। আমি সব ধরনের আর্ন্তজাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।" তামিম জানান, তাঁর অবসর ঘোষণার পিছনে কোনও নির্দিষ্ট কারণ নেই। অনেক দিন ধরেই তিনি এই নিয়ে ভাবছিলেন।
তামিমের চোখ জল বাঁধ মানছিল না। তিনি ঠিক করে কথা বলতে পারছিলেন না।
৩৪ বছরের বাঁহাতি ওপেনার তামিমের রেকর্ড ঈর্ষণীয়। ২৪১টি একদিনের আর্ন্তজাতিক ম্যাচে তিনি ৮,৩১৩ রান করেছেন, ১৪টি শতরান সহ৷ বাংলাদেশীদের মধ্যে এই রেকর্ড কারও নেই।
টেস্টে ১৩৪ ইনিংসে তামিমের রান ৫,১৩৪। দশটি শতরান সহ।
